IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দিতে নারাজ বাইডেন

ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দিতে নারাজ বাইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তার পূর্বসূরী অর্থাৎ দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দিতে চান না। ট্রাম্পের বেখেয়ালী আচরণের কারণে তাকে নিরাপত্তা সংক্রান্ত তথ্য দেয়া উচিত নয় বলেই মনে করেন তিনি। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্টদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানোর নীতি রয়েছে। সে অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে এখন থেকে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য জানান অধিকার রাখেন ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি সিবিসি নিউজের এক সাক্ষাতকারে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয় যে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একই রকম সৌজন্য রক্ষা করা হবে কীনা এবং তিনি গোয়েন্দা তথ্য পাবেন কীনা। এ বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি সেটা মনে করি না।

তিনি বলেন, ট্রাম্পের বেখেয়ালী আচরণের কারণেই তার গোয়েন্দা তথ্য পাওয়া উচিত নয়। তিনি বলেন, আমি মনে করি না যে, ট্রাম্পকে গোয়েন্দা বিফ্রিং দেয়ার প্রয়োজন আছে। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবার সাক্ষাতকারের মুখোমুখি হয়ে এভাবেই ট্রাম্পের বিষয়ে কথা বলেছেন বাইডেন।

ট্রাম্পকে গোয়েন্দা প্রতিবেদন দেখার অনুমতি দেওয়া হলে কি হতে পারে সে বিষয়ে বাইডেনের সবচেয়ে খারাপ আশঙ্কা কী হবে তা নিয়ে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। কিন্তু এটা পরামর্শ দিয়েছিলেন যে, এই সাবেক প্রেসিডেন্টকে গোপনীয় কোনো তথ্য জানালে তিনি তা নিজের মধ্যে রাখতে পারবেন না।

তাকে গোয়েন্দা তথ্য দিলে তিনি যদি এ বিষয়টি প্রকাশ করেন বা ভুলক্রমে কোনো তথ্য ফাঁস করে দেন তাহলে? এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টকে গোয়েন্দা তথ্য দেয়া হবে কিনা সে বিষয়ে দ্বিধা-দ্বন্দ্ব শুরু হয়েছে। এর আগে কোনো প্রেসিডেন্টকে তথ্য দেয়ার বিষয়ে কোনো ধরনের আশঙ্কা ছিল না।

ট্রাম্প তার চার বছরের ক্ষমতায় প্রতিনিয়ত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়েছেন। এমনকি জাতীয় গোয়েন্দা সংস্থায় তার সময়ে ৬ জন পরিচালক বদল হয়েছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন নিয়েও সন্দেহ প্রকাশ করতে দেখা গেছে তাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31