IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘আওয়ামী লীগের সবাই মিথ্যা কথা বলে’

‘আওয়ামী লীগের সবাই মিথ্যা কথা বলে’

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সবাই মিথ্যা কথা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। হাঙ্গেরির টিকা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, শাহরিয়ার আলমও সেই মুখস্ত মিথ্যা কথাই বললেন।যারা জনগণের কাছে জবাবদিহিতা করে না, তাদের কোনো নীতি নৈতিকতা নেই। তারা মিথ্যা কথা বলাকে জায়েজ মনে করে।

রোববার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নড়াইলের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী মৎসজীবি দলের উদ্দ্যোগে মিছিলটি বিজয় নগর গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, আওয়ামী লীগের টপটুবটম মুখস্ত মিথ্যা কথা বলে বলে। দুই দিন আগে পরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন বাংলাদেশ হাঙ্গেরিকে ৫ হাজার টিকা দিবে। অথচ আমরা যেটি জানতে পারলাম হাঙ্গেরির সঙ্গে এ বিষয়ে কোনো কথাই বলা হয়নি। কারণ হাঙ্গেরি নিজেই একটি উন্নত দেশ, তাদের বাংলাদেশ থেকে টিকা নেয়ার কথা না। গণমাধ্যমেই প্রচার হয়েছে তারা বাংলাদেশ থেকে টিকা নেবে না।

তিনি বলেন, শাহরিয়ার আলমও সেই মুখস্ত মিথ্যা কথাই বললেন।যারা জনগণের কাছে জবাবদিহিতা করে না, তাদের কোনো নীতি নৈতিকতা নেই। তারা মিথ্যা কথা বলাকে জায়েজ মনে করে। শুধুমাত্র দেশের লোককে তারা বিভ্রান্ত করছে না গোটা বিশ্ববাসীকে ওই তারা বিভ্রান্ত করছে।এবং এটা করতে গিয়ে তারা গোটা দেশের ইমেজকে বিনষ্ট করছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

রিজভী আরও বলেন, দেশে এখন করোনা টিকা দেওয়া হচ্ছে। আমরা আগে থেকেই বলছি ভারত থেকে আনা টিকার বিষয়ে আরো বেশি গবেষণা করে এটার নির্ভুল এবং এটা যে মানবদেহের জন্য কার্যকর হবে এই বিষয়টা বেশি করে মানুষের সামনে তুলে ধরা উচিত ছিল।কিন্তু সরকার সেটা না করে একতরফাভাবে করোনার টিকা দেওয়া শুরু করেছে। ফলে মানুষের মধ্যে যে সন্দেহ তা থেকেই গেছে। এই টিকা নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই। টিকা নেয়ার জন্য ১৮ কোটি মানুষের দেশে মাত্র ২ লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করেছে। এতেই বোঝা যায় যে মানুষের কোনো আগ্রহ নেই এটা নেওয়ার জন্য।

বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন ঢাকা বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক আবুল বাশার, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদুর রহমান, যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন, সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোরশেদ আলম ও ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31