IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> অসাম্প্রদায়িকতা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য

অসাম্প্রদায়িকতা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, অসাম্প্রদায়িকতা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। কোনো আইন, সংবিধান দ্বারা এটাকে পরিবর্তন করা সম্ভব নয়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত ‘বীর উত্তম সি আর দত্ত : আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আমার বিশ্বাস যারা অসাম্প্রদায়িক, স্বাভাবিকভাবেই তারা ধর্মের নিরপেক্ষতায় বিশ্বাস করেন। এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। কোনো আইন, সংবিধান দ্বারা এটাকে পরিবর্তন করা সম্ভব নয়।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বলা হয় যে, জাতীয় পার্টির আমলে হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৮ সালে ৩০ নম্বর আইনের ২ ধারায় বাংলাদেশের সংবিধানের পরিবর্তন নিয়ে এসেছিলেন। সেই ধারাটি হলো- “প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু অন্যান্য ধর্ম প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে।” এই বিষয়টিতে আপনাদের সকলের আপত্তি ছিল, অনেকেই এটাতে দ্বিমত প্রকাশ করেছিলেন। পববর্তীতে এটাকে পরিবর্তন করার জন্য আন্দোলনও হয়েছিল।’

২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তখন সংবিধানকে নতুনভাবে সংশোধন করা হয়। কিন্তু সেই পঞ্চদশ সংশোধনীতে ১৪ নম্বর আইন, ৪ ধারায় বলা হয়েছে “প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা নিশ্চিত করিবেন।” এটা আওয়ামী লীগ আমলে করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি- ওই সংশোধনীর সঙ্গে সংবিধানের মূলভিত্তি ধর্ম নিরপেক্ষতার কোনো বিরোধ নেই।’

আলোচনা সভায় সি আর দত্তের জীবনী পাঠ করেন জয়ন্ত কুমার দে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদকি বাসুদেব দত্ত। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত। উষাতন তালুকদারের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, সেক্টরস কমান্ডার ফোরামের মহাসচিব হারুন হাবিব, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস প্রমুখ।

এর আগে অতিথিরা সি আর দত্তের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ‘মুক্তির মন্দিরে স্বোপানতলে কত প্রাণ হলে বলিদান’ শীর্ষক সমবেত গান পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। পরে তার জীবন ও কর্ম নিয়ে একটি তথ্যচিত্র পরিবেশন করা হয়।

গত বছরের ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মারা যান মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম। তার জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তিনি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31