IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> হ্যারি-মেগানের অভিযোগ নিয়ে জরুরি বৈঠক, মুখ খুলছে না রাজপরিবার

হ্যারি-মেগানের অভিযোগ নিয়ে জরুরি বৈঠক, মুখ খুলছে না রাজপরিবার

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজপরিবারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলেছেন প্রিন্স হ্যারি ও মেগান মের্কেল। হলিউড টক শো তারকা অপরাহ উইনফ্রেকে তারা সাক্ষৎকার দেন। এরপরই রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা জরুরি বৈঠকে বসেন।

মঙ্গলবার এ খবর জানিয়েছে বিবিসি। ব্রিটিশ রাজপরিবারের বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, বাকিংহাম প্যালেস তড়িঘড়ি করে প্রিন্স হ্যারি ও মেগানের সাক্ষাৎকারে বিষয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন অনুভব করছেন না।

এর আগে সোমবার প্রিন্স হ্যারি ও মেগানের সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। এতে এই দম্পতি বর্ণবাদ, মানসিক স্বাস্থ্য, সংবাদমাধ্যম ও রাজপরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কে কথা বলেন। সেখানেই ব্রিটিশ রাজপরিবারের গোমর ফাঁস করেন মেগান।

মেগানের মা একজন কৃষ্ণাঙ্গ ও বাবা শ্বেতাঙ্গ। টকশোতে তিনি বলেন, ২০১৮ সালে ব্রিটিশ রাজপরিবারে বিয়ে করার আগ পর্যন্ত তিনি অতি সরল ছিলেন। কিন্তু সহযোগিতা চেয়েও আদৌ না পাওয়ার পরে তার মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দেয় এবং নিজের ক্ষতি করার চিন্তাও তিনি করেছিলেন।

মেগান বলেন, ‘ওরা ওকে প্রিন্স বা প্রিন্সেস বানাতে চায়নি, ওর লিঙ্গ কী হবে তা না জেনেই। এটা রীতিবিরুদ্ধ হতো। আর এ কারণেই পরবর্তী সময় ও নিরাপত্তাও পেত না।’

রাজপরিবারের অজ্ঞাতনামা এক সদস্য হ্যারির কাছে জানতে চেয়েছিল তাদের পুত্রের গায়ের রঙ ‘কতটা কালো’ হতে পারে। হ্যারি অবশ্য অপরাহ উইনফ্রেকে জানান, ডিউক অব এডিনবার্গ কিংবা রানি এ ধরনের কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা থাকাকালীন মাসগুলোও আমার একইরকম ছিল, বারবার ওই কথাগুলোর মধ্যেই আমরা ছিলাম, ‘তোমাকে নিরাপত্তা দেওয়া হবে না, এমনকি কোনো উপাধিও না। আর ও যখন জন্মাবে তখন ওর গায়ের রং কেমন হবে তা নিয়ে উদ্বেগ আর কথাবার্তাও চলছিল।’

তবে কে বা কারা এটি নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাদের নাম প্রকাশ করতে রাজি হননি মেগান। তিনি এ বিষয়গুলো নিয়ে নিজেই চুপ ছিলেন নাকি তাকে চুপ করানো হয়েছিল এমন প্রশ্নের জবাবে মেগান বলেন, ‘শেষেরটি’।

লেবার পার্টির নেতা স্যার কেইর স্ট্যারমার জানান, বর্ণবাদ ও মানসিক স্বাস্থ্য সহযোগিতা চেয়েও না পাওয়ার ব্যাপারে মেগান যে অভিযোগ করেছেন তা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।

প্রধানমন্ত্রী বরিস জনসন এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অবশ্য সোমবার তিনি বলেছেন, ‘রাজপরিবারের ঐক্যের জন্য রানির ভূমিকার জন্য তার প্রতি সবসময় সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে।’

এই বহুল প্রতীক্ষিত সাক্ষাৎকারটি এমন এক সময়ে এলো যখন একদিকে মেগান-হ্যারি এবং অন্য দিকে ব্রিটিশ রাজতন্ত্রের মধ্যে তিক্ত বিবাদ চলছে। প্রিন্স হ্যারি ও মেগান সম্প্রতি তাদের রাজকীয় দায়িত্ব ত্যাগ করেন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31