IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> পশ্চিমবঙ্গ দখলে মরিয়া বিজেপি, লড়াই হবে তারকার বিরুদ্ধে তারকার

পশ্চিমবঙ্গ দখলে মরিয়া বিজেপি, লড়াই হবে তারকার বিরুদ্ধে তারকার

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গে ভোট যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। বিধানসভার আসন কে বেশি পাবে? তৃণমূল নাকি বিজেপি। বিধানসভা নির্বাচনে একঝাঁক টলি তারকাকে টিকিট দিয়েছিল তৃণমূল। এবার একই পথে হাঁটলো বিজেপিও। যশ দাশগুপ্ত, অঞ্জনা বসু, তনুশ্রী চক্রবর্তীদের মতো তারকাদের দলে নিয়েছিল গেরুয়া শিবির।

রোববার বিধানসভা ভোটের তৃতীয় ও চতুর্থ পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। দলটির সদর দফতর থেকে এদিন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। আর প্রত্যাশা মতোই এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বিরাট চমক দিয়েছে বিজেপি। সংসদভবন থেকে যেমন বিধানসভা নির্বাচনে নামানো হয়েছে একাধিক সাংসদকে তেমনই প্রার্থী তালিকায় রয়েছে একঝাঁক তারকা মুখ।

মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক তারকাকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করে চমক দিয়েছিলেন। সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, লাভলি মৈত্রদের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। আর এবার মাছের তেলে মাছ ভাজলো বিজেপিও। তারকাদের বিরুদ্ধে তারকাদের লড়াই হবে একাধিক কেন্দ্রে।

চণ্ডীপুরে তারকা প্রার্থী যুব তৃণমূলের সহ-সভাপতি সোহম চক্রবর্তী। এবার চণ্ডীপুরে তারকা সোহমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আরেক তারকাকে বেছে নিলো বিজেপি। চণ্ডীপুরে বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। কিছুদিন আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।

অন্যদিকে, বেহালা পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী পায়েল সরকার। সেখানে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তারকা লাভলি মৈত্র। তিনিও কিছুদিন আগেই তৃমমূলে যোগ দিয়েছিলেন। সেখানেও বিজেপি তারকা বনাম তারকা লড়াইয়ে বিশ্বাস রাখলো। লাভলি মৈত্রের বিরুদ্ধে লড়বেন বিজেপির প্রার্থী তথা অভিনেত্রী অঞ্জনা দে।

হাওড়ার শ্যামপুর থেকে বিজেপি প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তবে তার বিরুদ্ধে কোনো তারকা নেই। তনুশ্রীর বিপরীতে রয়েছেন তৃণমূলের কালীপদ মণ্ডল।

ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইট্টিন এর প্রতিবেদনে বলা হয়েছে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকারের মতো টলিউডের তারকারা।

বিজেপির বরাতে বলা হয়, এবারের তালিকায় এখনো নাম না থাকাদের পরের দফার ভোটের তালিকায় থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় থাকতে পারেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষরা ও বনি সেনগুপ্তরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31