IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মাদ্রাসায় ছাত্রের রহস্যজনক মৃত্যু

মাদ্রাসায় ছাত্রের রহস্যজনক মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাকালে স্কুল বন্ধ থাকায় লক্ষ্মীপুরের রায়পুরের স্থানীয় নুরানি মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য গত ছয় মাস আগে ভর্তি হয় মো. মুন্না (১৩)। অন্য শিশুদের সঙ্গে মাদ্রাসার আবাসিক কক্ষেই থাকত সে।

বুধবার দুপুর ১টায় ভাত খাওয়ার পর মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে কয়েকবার বমি করে লুটিয়ে পড়ে মুন্না। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের-পশ্চিম কেরোয়া গ্রামের আফিয়া-হারুন নুরানি হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে ওই ছাত্রের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

নিহত কিশোর মুন্না উপজেলার কেরোয়া গ্রামের সৌদি প্রবাসী কামাল হোসেন ও মমতাজ বেগম দম্পতির ছেলে।

এদিকে এ ঘটনার পর মাদ্রাসা সুপার মাওলানা মো. মোজাম্মেল হোসেনকে দুপুরেই আটক করেছে পুলিশ।

নিহত শিশুর মা মমতাজ বেগমের ভাষ্য— বড় ছেলে ঢাকার উত্তরা একটি কলেজে স্নাকোত্তরে পড়ছে। মেঝ ছেলে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত। করোনার সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মুন্নাকে ওই মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য গত আগস্ট মাসে ভর্তি করান তিনি।

বুধবার দুপুরে ওই মাদ্রাসায় খাওয়ার পর ভবনের ছাদের ওপর অন্য সহপাঠীদের সঙ্গে খেলা করার সময় প্রচুর বমি করে মাটিতে লুটে পড়ে মুন্না। এ অবস্থায় শিক্ষকরা দ্রুত মুন্নাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে শিক্ষার্থী মারা যায়, তা বলা যাচ্ছে না বলে সরকারি হাসপাতালের কর্তব্যরত ডা. সিরাজুম মুনিরা জানান।

নিহত মুন্নার মা মমতাজ বেগম বলেন, আমার আদরের বাচ্চাকে মাদ্রাসায় হত্যা করা হয়েছে। তবে কীভাবে মারছে তা বুঝতে পারছি না। যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।

রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে।

তবে জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসা সুপার মো. মোজাম্মেল হোসেনকে আটক করা হয়েছে। নিহত মাদ্রাসাছাত্র মুন্নার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের পক্ষে এখনও কোনো মামলা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31