IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ কিমের, হিসাব কষছেন বাইডেন

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ কিমের, হিসাব কষছেন বাইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। তবে ঠাণ্ডা মাথায় কিমের এমন কর্মকাণ্ডের হিসাব মিলাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই উৎক্ষেপণকে উসকানি বলে মনে করছেন না। আর মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এর পরেও তারা উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপ্রক্রিয়া চালিয়ে যাবেন।

এর আগে মার্চের দ্বিতীয় সপ্তাহে জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে এসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। চীন ও উত্তর কোরিয়ার আগ্রাসী মনোভাবের মোকাবেলা কীভাবে করা যাবে, তা নিয়েই দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করেন মার্কিন কর্মকর্তারা।

এমন আলোচনার পর যুক্তরাষ্ট্রকে নিজের দাপট দেখান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে এ ঘটনায় ক্ষিপ্ত নয় বাইডেন প্রশাসন। ওয়াশিংটন থেকে জানানো হয়, রোববার উত্তর কোরিয়া দু’টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সেগুলো ছিল স্বল্প পাল্লার। তাদের মাথায় নিউক্লিয়ার ওয়ারহেড ছিল না। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া প্রায়ই এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন মঙ্গলবার রাতে বলেন, আমরা জানতে পেরেছি কিছুই পাল্টায়নি।

এই উৎক্ষেপণকে উসকানি মনে করেন কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এইট নিয়মিত ঘটনা। তাই উসকানি মনে করি না।

দ্য ডিপ্লোম্যাট জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় মার্কিন প্রশাসন সংবাদ সম্মেলন ডেকে এর ব্যাখ্যা দিয়েছে। এতে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন লঙ্গন করেনি। উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে।

এর আগে গত অক্টোবরে ‘দৈত্যাকার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে উত্তর কোরিয়া। মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, অত বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বিশ্বে আর নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31