IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> দলত্যাগীদের স্বাগত মমতা, শুভেন্দু কী ফিরছেন?

দলত্যাগীদের স্বাগত মমতা, শুভেন্দু কী ফিরছেন?

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছিল। তবে ভোটের ফলাফলে অধিকাংশ নেতাকেই শূন্য হাতে ফিরতে হয়েছে। তবে দলত্যাগীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের মধ্যে শুভেন্দু অধিকারী নির্বাচনে জয়ী হয়েছেন। তাও আবার নন্দীগ্রামে মমতার সঙ্গে ভোটে লড়াই করে।

বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য পাওয়ার পরও দলত্যাগীদের প্রতি উদারতা দেখালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরতে চাইলে সবাকেই দলে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন তিনি।

রোববার ভোটের ফলাফল গণনা শুরু হয়। এতে তৃণমূলের ধারেকাছে নেই বিজেপি।

পশ্চিমবঙ্গে প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন যেসব হেভিওয়েট নেতারা, তাদের মধ্যে শুভেন্দু অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় এবং নিশীথ প্রামাণিককে বাদ দিলে কেউই জয়ী হতে পারেননি। বিরাট ব্যবধানে হেরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, বৈশালী ডালমিয়ারা।

ভোটে বিজেপির পরাজয়ের পর তাই তাদের তৃণমূলে ফিরে আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সোমবার সকালে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা, সেখানে দলত্যাগীদের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে মমতা বলেন, আসুক না। কে বারণ করেছে! এলে স্বাগত।

ভোটের ফলাফল প্রকাশের পর এখনো ২৪ ঘণ্টা কাটেনি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া কেউ এখনো প্রকাশ্যে জোড়াফুলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেননি। তবে সেই সম্ভাবনা একেবারেই উড়িয়েও দেওয়া যাচ্ছে না। তবে এ নিয়ে প্রশ্ন করলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল ছেড়ে যাঁরা এসেছিলেন, তারা অত্যাচারিত এবং অপমানিত হয়ে এসেছিলেন। মনে হয় না তাদের কেউ ফিরে যাবেন।

তবে রাজনৈতিক মহলের একটি অংশের মতে, নির্বাচনী প্রচারে যাদের লাগাতার ‘বিশ্বাসঘাতক’, ‘গাদ্দার’ এবং ‘আপদ’ বলে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী, তাদের আদৌ স্বাগত জানাবেন কিনা সন্দেহ রয়েছে। বিশেষ করে একা এতবড় জয়লাভের পর। নেহাত সৌজন্যবশতই তিনি ওই কথা বলে থাকতে পারেন বলেও মনে করছেন অনেকে।

রোববার রাজ্যের বিধানসভার ভোটের ফলাফল গণনা শুরু হয়। এতে ২১৩ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ভারতের নির্বাচন কমিশন সোমবার সকালে সর্বশেষ এতথ্য দিয়েছে।

নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয়ী হয়েছে ৭৭ আসনে। কংগ্রেস-বাম দল ও আইএসএফের গড়া সংযুক্ত মোর্চা পেয়েছে মাত্র একটি আসন। আরেকটি আসন পেয়েছে অন্যরা। এ রাজ্যে ২০১১ ও ২০১৬ সালেও জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31