IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরায়েলের বসতি নির্মাণে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ইসরায়েলের বসতি নির্মাণে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ধূমকেতু নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের বসতি নির্মাণ প্রকল্প যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হোয়াইট হাউজ। সেই সাথে অবিলম্বে ইসরায়েলিদের ওই প্রকল্প বন্ধ করারও পরামর্শ দিয়েছে তারা। বাইডেন প্রশাসনের এমন বক্ত্যবের ফলে প্রশ্ন উঠছে ইহুদিদের নিয়ে কি নিজেদের অবস্থান বদলাচ্ছে যুক্তরাষ্ট্র?

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলদার ইসরায়েলের এ প্রকল্পে প্রকাশ্যেই সমর্থন জানিয়েছিলেন। তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পশ্চিম তীরে বসতি নির্মাণের কাজ দেখতেও গিয়েছিলেন।

আন্তর্জাতিক আইনে তাদের দখলদারিত্ব পুরোপুরি অবৈধ। আইনের চোখে ওই জমি শুধুই ফিলিস্তিনের। কিন্তু যত দিন যাচ্ছে পশ্চিম তীরে নিজেদের আধিপত্য বাড়িয়েই চলেছে ইসরায়েল। এখনই সেখানে প্রায় পৌনে পাঁচ লাখ ইহুদি বসবাস করেন।

সম্প্রতি ইসরায়েলের নতুন সরকারের আবাসনমন্ত্রী জিব এলকিন বলেছেন, পশ্চিম তীরে ইহুদিদের উপস্থিতি বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে। তাদের সরকার সেই লক্ষ্যেই এগোচ্ছে।

এ পরিকল্পনার অংশ হিসেবে গত সপ্তাহে পশ্চিম তীরে আরও ১ হাজার ৩৫৫টি বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্বাভাবিকভাবেই এর তীব্র বিরোধিতা করছেন ফিলিস্তিনিরা।

তবে অনেকটা অপ্রত্যাশিতভাবে হোয়াইট হাউজের মুখপাত্র নেড প্রাইস পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ডের বিরোধিতা করেছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) তিনি সাংবাদিকদের সামনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই কাজের বিরোধিতা করছে। এর ফলে দ্বি-রাষ্ট্র সমাধানের যে চেষ্টা চলছে, তা বিঘ্নিত হবে এবং ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে।

যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে মার্কিন প্রশাসনকে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি, বরং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সমর্থন পেয়েছে দখলদাররা। কিন্তু এ নিয়ে ডেমোক্র্যাট শিবিরে ক্রমেই অসন্তোষ বাড়ছিল। সেই চাপ থেকেই বাইডেন প্রশাসন পশ্চিম তীর ইস্যুতে অবস্থান বদলাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31