IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখল করতে হবে’

‘জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখল করতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখল করতে হবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, অর্থনীতি-শাসনব্যবস্থা কোনোকিছু জনগণের নিয়ন্ত্রণে নেই। দেশকে জনগণের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন ঐক্য।

ড. কামাল বলেন, জেলায়-জেলায় শহরে-শহরে জনগণকে সংঘবদ্ধ করে জাতীয় আন্দোলনের জন্য প্রস্তুত করতে হবে। রাজপথ দখল করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানে গণসংহতি আন্দোলনের চতুর্থ জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণফোরাম সভাপতি বলেন, জনগণ মানসিকভাবে প্রস্তুত রয়েছে, তারা আর সহ্য করতে পারছে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখল করতে হবে।

তিনি বলেন, দেশের এই অবস্থার পরিবর্তন আনতে হলে প্রয়োজন জনগণের ঐক্য। অবিলম্বে আমাদের রাজপথে নামতে হবে, বাড়িতে বসে থাকা যাবে না।

উপস্থিত সবার উদ্দেশ্যে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, মানুষ প্রস্তুত হয়ে আছে, আপনারা যখন পথে নামবেন তখন লাখ-লাখ মানুষকে পাশে পাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news