IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ইসরাইলি গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক সংস্থা

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ইসরাইলি গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক সংস্থা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলি সাইবার গোয়েন্দা ও নিরাপত্তা প্রযুক্তিবিষয়ক সংস্থাকে (এনএসও) কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এনএসওর তৈরি স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে নজরদারি চালানোর ঘটনা প্রমাণিত হওয়ায় বুধবার এই সিদ্ধান্ত নেয় মার্কিন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে মার্কিন কমার্স ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, এই স্পাইওয়্যারের কারণে বহির্বিশ্বের বিভিন্ন সরকার তাদের দেশের মধ্যে দমন-পীড়ন পরিচালনা করতে সক্ষম হয়েছে। এর ফলে সাংবাদিক ও আন্দোলনকর্মীসহ বিরোধী পক্ষের টুটি চেপে ধরার মতো স্বৈরাচারী আচরণ করা সহজ হয়েছে ওইসব দেশের সরকারের জন্য।

এই স্পাইওয়্যার তৈরি করে বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রির অভিযোগ উঠেছিল এনএসও’র বিরুদ্ধে।

২০১৯ সালে এই স্পাইওয়্যারের বিষয়টি সংবাদ শিরোনামে এসেছিল। ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহকেরা এসব নম্বরে আড়ি পেতেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ২০১৪ সালে পেগাসাসের প্রথম ব্যবহার করা হয়েছিল। এক আরব মানবাধিকার কর্মীর আইফোন হ্যাক করার সময় এই সফটওয়ার ব্যবহার করা হয়েছিল। এরই জেরে আইফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপল ঘটনার কয়েক দিন পর তাদের অপারেটিং সিস্টেম আপডেট প্রকাশ করেছিল।

২০১৭ সালে সাইবার সুরক্ষা গবেষকরা জানিয়েছিলেন, এ ধরনের সফটওয়্যার অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোনে সহজেই ব্যবহার করা যায়। ২০১৯ সালে এনএসওর সঙ্গে পেগাসাস নিয়েই ফেসবুকের মতোবিরোধ প্রকাশ্যে আসে। বর্তমানে পেগাসাস সবচেয়ে পরিশীলিত হ্যাকিং সফটওয়্যার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31