IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> টপ নিউজ >> প্রবাস >> তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, কাবুলে কূটনীতিক পাঠাচ্ছে জার্মানি

তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, কাবুলে কূটনীতিক পাঠাচ্ছে জার্মানি

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাবুলে কূটনীতিক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। রোববার আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম খামা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জার্মান সংবাদপত্র ওয়াল্ট অ্যাম সানট্যাগের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে রাষ্ট্রদূত পদ মর্যাদার মার্কাস পটজেলকে আফগানিস্তানে অবস্থিত জার্মান দূতাবাসে পাঠানো হবে।

তালেবানের সঙ্গে সম্পর্ক হালনাগাদ করাই মার্কাস পটজেলের কাজ হবে বলে ওয়াল্ট অ্যাম সানট্যাগ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন কাবুলে তাদের কূটনৈতিক কার্যালয় খোলার ঘোষণা দেওয়ার পর জার্মানিই প্রথম ইউরোপীয় দেশ যারা আফগানিস্তানে তাদের রাষ্ট্রদূত পাঠানোর পরিকল্পনা করেছে।

আফগানিস্তানের ডি-ফ্যাক্টো কর্তৃপক্ষের সঙ্গে আরও ভাল যোগাযোগ অব্যাহত রাখার লক্ষ্যে জার্মানি তালেবানের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে ইচ্ছুক বলে জানা গেছে।

আফগানিস্তানের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার জন্যই জার্মানি বর্তমানে তালেবানদের সঙ্গে সম্পর্ক স্থাপনে ইচ্ছুক বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

তালেবানও বিদেশি সাহায্য গ্রহণ করতে ইচ্ছুক। অবশ্য শুধুমাত্র শর্তহীন সাহায্যই গ্রহণ করবে বলে জানিয়েছে তালেবান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31