IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> তেহরিক-ই-তালেবানের প্রতি ক্ষমা ঘোষণা করা হবে না : মুয়িদ

তেহরিক-ই-তালেবানের প্রতি ক্ষমা ঘোষণা করা হবে না : মুয়িদ

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান সদস্যদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করার কোনো পরিকল্পনা ইসলামাবাদের নেই।পাকিস্তান সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবানের আলোচনার খবর প্রকাশিত হওয়ার পর একথা জানালেন মুয়িদ ইউসুফ।

তিনি বলেন, এখন পর্যন্ত তেহরিক-ই-তালেবান সদস্যদেরকে সাধারণ ক্ষমার আওতায় আনার সিদ্ধান্ত হয়নি এবং ইসলামাবাদ সরকার এ ব্যাপারে অত্যন্ত সতর্ক ও স্পর্শকাতর অবস্থানে রয়েছে।

গত ১৫ বছর ধরে তেহরিক-ই-তালোবানের মিলিশিয়ারা সব সময় ভারত ও সাবেক আফগান সরকারের নিরাপত্তা সংস্থাগুলোর পৃষ্ঠপোষকতা পেয়ে এসেছে বলে দাবি করেন পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি বলেন, পাকিস্তান বহুবার বিশ্ব সমাজকে একথা জানিয়েছে যে, পাক সেনা অভিযানের মুখে তেহরিক-ই-তালেবানের সন্ত্রাসীরা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে এবং তারা সেখান থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে।

মুয়িদ ইউসুফ বলেন, ইসলামাবাদ সরকার এখন এই নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনা করে নিরস্ত্র হওয়ার ব্যাপারে তাদের আন্তরিকতা যাচাই করে দেখতে চায়।তিনি দাবি করেণ, পরিসংখ্যান থেকে প্রমাণিত হয় সংলাপের মাধ্যমেই বেশিরভাগ সংঘাতের অবসান ঘটেছে। আলোচনায় সমাধান না হলে তেহরিক-ই-তালেবানের সঙ্গে যুদ্ধ চলতেই থাকবে।

পাকিস্তান সরকার গত সপ্তাহে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির খবর দেয়। কিন্তু পাকিস্তানের বিরোধীদলগুলো সরকারের এ ঘোষণার তীব্র বিরোধিতা করে বলেছে, পার্লামেন্টের অনুমতি ছাড়া নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আলোচনা বা চুক্তি করার অধিকার সরকারের নেই। পাকিস্তান সরকার তেহরিক-ই-তালেবানের সঙ্গে চুক্তির বিষয়বস্তু প্রকাশ না করলেও কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদ যুদ্ধবিরতির বিনিময়ে এই সন্ত্রাসী গোষ্ঠীর বহু সদস্যকে কারাগার থেকে মুক্তি দিতে সম্মত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31