IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> আইএইএ’র সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে ইরান

আইএইএ’র সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে ইরান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র সঙ্গে তার দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধান করার লক্ষ্যে একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাম্প্রতিক তেহরান সফরে এ সমঝোতা হয় বলে তিনি জানিয়েছেন।

বুধবার এক অনলাইন সংলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে একথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে যথাশীঘ্র সম্ভব ইরান ও আইএইএ একটি যৌথ বিবৃতি প্রকাশ করবে।

গ্রোসি সোমবার দু’দিনের সফরে ইরান আসেন এবং মঙ্গলবার ভিয়েনার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করার আগে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনলাইন সংলাপের আগে আব্দুল্লাহিয়ান এক টুইটার বার্তায় গ্রোসির সঙ্গে তার বৈঠককে ‘আন্তরিক, খোলামেলা ও ফলপ্রসু’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, দু’পক্ষ সহযোগিতা চালিয়ে যেতে ‘ভালো কিছু’ সমঝোতায় পৌঁছেছে।একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, কারিগরি বিষয়গুলোকে রাজনৈতিক বিতর্কে জড়ানোর চেষ্টা করলে তা হবে অগঠনমূলক কাজ।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংলাপে আব্দুল্লাহিয়ান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসন্ন পরমাণু আলোচনা নিয়েও কথা বলেন। আগামী ২৯ নভেম্বর পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের ওই সংলাপ শুরু হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31