IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> আওয়ধ-আসাম এক্সপ্রেস ট্রেনেই সন্তান প্রসব!

আওয়ধ-আসাম এক্সপ্রেস ট্রেনেই সন্তান প্রসব!

ধূমকেতু নিউজ ডেস্ক : রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতায় ট্রেনের মধ্যেই সন্তান প্রসব করলেন এক যাত্রী। দূরপাল্লার ট্রেনে প্রসব ব্যথা উঠায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় ট্রেনের কামরায় সন্তান প্রসব করেন তিনি। এ সময় ট্রেনটিকে এক ঘণ্টা একটি স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়।

ভারতের আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার গভীর রাতে ভারতের আওয়ধ-আসাম এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটেছে।

রেল সূত্রে জানা গেছে, রিনা কুমারী নামে ওই নারী তার এক আত্মীয়ের সঙ্গে মুজফফরপুরে যাচ্ছিলেন। রেলযাত্রার মাঝপথেই তার প্রসববেদনা শুরু হয়। এরপর রেলের টিটি দ্রুত ব্যবস্থা নেন। রাত ১২টা ১০ নাগাদ তিনি নিকটবর্তী নিউ বঙ্গাইগাঁও স্টেশনে খবর দেন। এরপর সেখানকার স্টেশন মাস্টার নিউ বঙ্গাইগাঁও ডিভিশনাল রেল হাসপাতালে খবর দেন।

রাত ১টা ১০ নাগাদ নিউ বঙ্গাইগাঁও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ওঠেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল। এস-২ কামরার ৭৯ নম্বর আসনে ছিলেন রিনা কুমারী। ট্রেনেই অস্ত্রোপচারহীন প্রসবের মাধ্যমে সন্তান জন্ম দেন রিনা।

প্রসব চলাকালীন প্রায় ঘণ্টা খানেক নিউ বঙ্গাইগাঁও স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখা হয়। মা ও সন্তান দু’জনেই সুস্থ থাকায় ওই ট্রেনে করেই গন্তব্য মুজফফরপুরের উদ্দেশে রওনা দেন রিনা, তার সদ্যোজাত সন্তান ও তার আত্মীয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31