IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফের কলকাতার মেয়র হাকিম

ফের কলকাতার মেয়র হাকিম

ধূমকেতু নিউজ ডেস্ক : চিত্রটা আগে থেকেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। তাতে কোনও চমক দিলেন না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমকেই কলকাতা পৌরসভার দলনেতা হিসেবে নির্বাচিত করল তৃণমূল। অর্থাৎ আগামী পাঁচটা বছর কলকাতার মেয়র হিসেবেই কাজ করবেন তিনি।

বৃহস্পতিবার মহারাষ্ট্র ভবনে কলকাতার মেয়র হিসেবে ফিরহাদের নাম প্রস্তাব করেন রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বকশি। তাতে সায়ও দেন কাউন্সিলররা। সর্বসম্মতভাবেই কলকাতা পৌরসভায় তৃণমূলের দলনেতা নির্বাচিত হন ফিরহাদ। অর্থাৎ তিনিই হতে চলেছেন কলকাতার নয়া মেয়র।

তবে নিয়ম অনুযায়ী, এখনও আনুষ্ঠানিকভাবে মেয়র হননি ফিরহাদ। পরবর্তীতে পৌরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করা হবে। তারপরই সরকারিভাবে কলকাতার মেয়র হবেন তিনি।

মেয়রের দায়িত্ব পাওয়ার পর ফিরহাদ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাস রেখেছেন, তাতে তিনি আপ্লুত। মৃত্যু পর্যন্ত নিজের জীবন দিয়ে মমতার বিশ্বাসের মর্যাদা রাখবেন। সেইসঙ্গে মেয়র হিসেবে নিজের প্রথম কাজ কী হতে চলেছে, তাও স্পষ্ট করে দেন ফিরহাদ। জানান, ভোটের আগে তৃণমূল যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার প্রতিটিই পালন করা হবে।

তৃণমূল ২০১০ সালে কলকাতা করপোরেশনের ক্ষমতায় আসার পর মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। এরপর ২০১৫ সালে ও ২০২১ সালে পরপর দুইবারই মেয়র পদে ফিরহাদের ওপর ভরসা রাখলেন মমতা।

ফিরহাদ হাকিম ১৯৫৯ সালের ১ জানুয়ারি জন্ম নেয়া একজন ভারতীয় বাঙালি রাজনৈতিক। যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের একজন সক্রিয় নেতা। বর্তমানে কলকাতা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বপ্রাপ্ত ফিরহাদ হাকিম এর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। সূত্র- হিন্দুস্তান টাইমস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31