IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> প্রবাস >> শতাধিক বাড়িতে অগ্নিকাণ্ড, দায়ী বিড়াল!

শতাধিক বাড়িতে অগ্নিকাণ্ড, দায়ী বিড়াল!

ধূমকেতু নিউজ ডেস্ক : পোষা প্রাণী হিসেবে বিড়ালের কদর আলাদা। তবে বাড়িতে যারা বিড়াল পালছেন তাদের নিজেদের আদরের বিড়ালকে ‘দেখেশুনে’ রাখতে বলেছে দমকল বিভাগ। না, প্রাণীটি হারিয়ে যাবে সেই ভয়ে নয়, বরং অবলা এই প্রাণীটি শতাধিক বাড়িতে আক্ষরিক অর্থেই আগুন লাগানোর পর এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় গত তিন বছরে শতাধিক বাড়িতে অগ্নিকাণ্ডের পেছনে রয়েছে বিড়ালের ‘অবদান’।

সিউল মেট্রোপলিটন দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত ১০৭টি বাড়িতে বিড়ালের কারণে আগুন লেগেছে।

দমকল বিভাগ জানায়, অধিকাংশ ক্ষেত্রে বিড়াল ইলেক্ট্রিক চুলা জ্বালিয়ে দেওয়ার ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ইলেক্ট্রিক চুলার টাচ বাটনে লাফালাফি করে বিড়াল সেগুলো চালু করে ফেলে। চালু হওয়ার পর খুব বেশি উত্তপ্ত হয়ে যন্ত্রটিতে আগুন ধরে যায়। সেই আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে বলে দমকল বিভাগ জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই মালিক বাইরে থাকার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে চারজন আহত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

এ ব্যাপারে দমকল বিভাগের এক কর্মী জানান, বিড়াল সংক্রান্ত অগ্নিকাণ্ডের ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। আমরা পোষা বিড়ালের প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি। কারণ বাড়িতে কেউ না থাকলে আগুন ভয়াবহ রূপ নিতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31