ধূমকেতু নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। খবর রয়টার্সের।
প্রাথমিক কোনো ধরনের ক্ষতির খবর জানায়নি বার্তা সংস্থা এএফপি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, শক্তিশালী ভূমিকম্পটি সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানে।
যার উৎপত্তিস্থল ছিল পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলীয় পিলস শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয় পার্শ্ববর্তী ফিলিস্তিন, তুরস্ক, মিসর, গ্রিস ও ইসরাইলে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news