IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্র নিয়ে অসত্য তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তাব

সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্র নিয়ে অসত্য তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তাব

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) রাষ্ট্রের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচারে জড়িত বাংলাদেশিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

দেশে বা দেশের বাইরে অবস্থানকারী যারাই এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ প্রস্তাব করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটির বৈঠকে বুধবার বিকালে এ প্রস্তাব করেন সদস্যরা। বিষয়টি নিয়ে আলোচনায় সদস্যরা বলেন, অপপ্রচারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। অপপ্রচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আফছারুল আমীন, হাবিবর রহমান, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কমিটি সূত্র জানায়, বৈঠকে করোনা ও দেশের চলমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা, সুরক্ষা ও সেবা বিভাগ এবং অন্য সংস্থাগুলোর সার্বিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ পরিচালনায় গঠিত তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রমের বিষয়েও প্রতিবেদন উপস্থাপন করা হয়।

মাদকাসক্ত আসামিদের ‘বিশেষ অপরাধী’ হিসেবে আখ্যা দিয়ে তারা যাতে সহজে জামিন না পেতে পারে সে লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয় বৈঠকে।

এছাড়া আগ্নেয়াস্ত্র বরাদ্দের ক্ষেত্রে সংসদ সদস্যদের অগ্রাধিকার দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলা প্রশাসককে পত্র দেয়ারও সুপারিশ করা হয় বৈঠকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31