IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রীরাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> রাত থেকে কমছে ইন্টারনেটের গতি

রাত থেকে কমছে ইন্টারনেটের গতি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের একটি সাবমেরিন ক্যাবলের পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হওয়ায় আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশের কিছু অংশে ইন্টারনেটের গতি কম থাকবে। ভারতীয় এয়ারটেল লিমিটেডের গ্লোবাল সার্ভিসেস ম্যানেজমেন্ট সেন্টার গতকাল বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ই-মেইলে এ কথা জানিয়েছে।

ই-মেইলে বলা হয়, আইটুআই সাবমেরিন ক্যাবলের পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হওয়ায় ইন্টারনেট সেবায় এই বিঘ্ন ঘটবে। এ কার্যক্রম ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলতে পারে। যার ফলে টানা চার দিন এ সমস্যা চলতে পারে।

তারা আরো বলেছে, ক্যাবল পরিবর্তনের অগ্রগতি ও আবহাওয়ার অবস্থার উপর নির্ভর করে পরিকল্পিত শিডিউল পরিবর্তনও হতে পারে।

এর আগে ২৬ অক্টোবর জানানো হয়েছিল, ২৭ অক্টোবর থেকে এই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান বলেন, আমাদের দুটি সাবমেরিন ক্যাবলে কোনো সমস্যা নেই। সমস্যা হতে পারে যেসব ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটর ভারত থেকে ব্যান্ডউইথ আনছে তাদের দিক থেকে।

তিনি আরো বলেন, দেশে বর্তমানে ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদা দুই হাজার জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড)। এর মধ্যে আমাদের কাছ থেকে নেয়া হয় এক হাজার ২৭৫ জিবিপিএস। বাকিটা আসে আইটিসি অপারেটরদের মাধ্যমে ভারত থেকে।

এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, চেন্নাইয়ের সঙ্গে সিঙ্গাপুরের সংযোগকারী সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য কিছু এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীরা চার দিন ধীরগতির সেবা পেতে পারে।

ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি এবং ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটর ফাইবার অ্যাট হোম গ্লোবাল লিমিটেডের বাণিজ্য বিভাগের প্রধান মসিউর রহমান বলেন, ‘দেশের আইটিসি অপারেটররা ভারতের চেন্নাই এবং মুম্বাই থেকে তাদের সাবমেরিন কেবলের ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ নিয়ে থাকে। বেনাপোল সীমান্ত হয়ে এই ব্যান্ডউইথ দেশে আসে। যেসব আইটিসি চেন্নাই থেকে ‘আইটুআই’ সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ নিয়ে থাকে, তাদের জন্য সমস্যা হতে পারে। কারণ ‘আইটুআই’ সাবমেরিন কেবলের চেন্নাই থেকে সিঙ্গাপুর রুটের লিঙ্কের মেরামত কাজ চলবে আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।’

‘যদিও বাংলাদেশের দুটি সাবমেরিন ক্যাবলে কোনো সমস্যা নেই, তারপরও দেশের গ্রাহকরা এই চার দিন ইন্টারনেটের গতি নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন। কারণ, আইটিসি অপারেটররা চেন্নাই থেকে ভাগাভাগি করে ইন্টারনেট ব্যান্ডউইথ নিয়ে থাকে’ যোগ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031