IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> ধর্ম >> টেক ওয়ার্ল্ড >> এবারের হজে খুতবা পড়বেন আবদুল আজিজ বালিলা

এবারের হজে খুতবা পড়বেন আবদুল আজিজ বালিলা

ধূমকেতু নিউজ ডেস্ক : জিলহজ মাসের নয় তারিখ হাজিরা অবস্থান করেন আরাফার ময়দানে অবস্থান করেন। সেখানে সমবেত হাজিদের উদ্দেশে মসজিদে নামিরা থেকে একজন ইমাম খুতবা প্রদান করেন। এ বছর খুতবা দেবেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা।

আরাফার দিনের খুতবায় মুসলিমদের উদ্দেশে গুরুত্বপূর্ণ কথা বলা হয়। আরাফার দিন খুতবা দেওয়া সুন্নত। ওই দিন জোহর ও আসরের নামাজ পড়ার আগে খুতবা শুরু করা হয়।

চলতি বছর খুতবার জন্য নির্বাচিত শায়খ বান্দার বিন বালিলা ১৯৭৪ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। ১৪১৭ হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে তিনি অনার্স শেষ করেন। ১৪২২ হিজরিতে একই বিশ্ববিদ্যালয়ে তিনি মাস্টার্স সম্পন্ন করেন। ১৪২৯ হিজরি সনে তিনি ফিকাহ বিষয়ে (ইসলামী আইনশাস্ত্র) মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। ১৪৩১ হিজরিতে শায়খ বান্দার তায়েফ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিযুক্ত হন। পাশাপাশি শিক্ষা ও দাওয়াহ বিষয়ক বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেন। মক্কা নগরীর বিভিন্ন প্রসিদ্ধ মসজিদের ইমাম ও খতিব হিসেবেও দীর্ঘকাল তিনি দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে তিনি প্রথমবার কাবার মসজিদুল হারামে সালাতুত তারাবি ও তাহাজ্জুদের ইমামতি করেন। এর কয়েক মাস পর রাজকীয় নির্দেশনায় তাঁকে মসজিদুল হারামের ইমাম নিয়োগ দেওয়া হয়। ২০১৬ সালে রাজকীয় নির্দেশনায় তাঁকে মসজিদুল হারামের খতিব নিয়োগ করা হয়। ২০২০ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাজকীয় নির্দেশনায় শায়খ আবদুল আজিজ আলে শায়খের নেতৃত্বে নতুন করে সর্বোচ্চ উলামা পরিষদ গঠন করা হয়। পরিষদের নতুন সদস্য হিসেবে শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাকে নিয়োগ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031