IMG-LOGO

শনিবার, ১৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতারমান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানমান্দায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্করহনপুর স্টেশন বাজারে ৩ টি দোকানে চুরিরাসিক প্রশাসকের সাথে বিডি ক্লিন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে মাঠের ধান কেটে ঘরে তুলে দিলেনকৃষকদল নেতা এমপি ফজলে হুদাদুর্গাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, জড়িতদের গ্রেপ্তারের দাবি এলাকা বাসিরশিক্ষকদের রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া যাবে না- এমপি মোস্তাফিজুর রহমানদুই সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামি রাব্বি ও সোহেল গ্রেপ্তারনিয়ামতপুরে ১২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তারচাঁদপুরের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদ

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : নবায়ন করা নেই লাইসেন্স। তবে থেমে নেই অস্ত্রোপচার, চিকিৎসাসেবা ও পরীক্ষানিরীক্ষার কার্যক্রম। অভিযোগ উঠেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাদিয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে অনিয়মের মধ্যেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ক্লিনিকটিতে রোগীদের জীবন নিয়ে ‘ছেলে-খেলা’ করা হচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে নতুন করে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে বিষয়টি নিয়ে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লিনিকের রিসিপশনে দিনের বেলায় এক নারীকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে জাগানো হলে তিনি একজন নারীকে নার্স হিসেবে পরিচয় করিয়ে দেন। ওই নার্স নিজের পরিচয় দিলেও সরকারি নিবন্ধন বা নার্সিং সনদ রয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, তিনি ইসলামের ইতিহাস বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে এখানে নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, ক্লিনিকে বর্তমানে চারজন নার্স কর্মরত রয়েছেন। এর মধ্যে একজন নার্সিং শিক্ষার্থী হলেও বাকি তিনজন সাধারণ শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড থেকে এসে নার্স হিসেবে কাজ করছেন।
স্থানীয়দের দাবি, এর আগেও ক্লিনিকটির বিরুদ্ধে ভুল চিকিৎসা ও রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল। তবে যথাযথ তদন্ত ও ব্যবস্থা না নেওয়ায় অনিয়ম চলতেই আছে।

দেশের প্রচলিত আইন অনুযায়ী, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধন ছাড়া নার্স হিসেবে চিকিৎসাসেবা দেওয়ার অনুমতি নেই। ফলে ক্লিনিকটির সেবার মান ও রোগীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে ক্লিনিকের মালিক ডা. মোহা. শফিউল ইসলাম মুঠোফোনে বলেন, “বর্তমানে ক্লিনিকটি পুরোপুরি চালুও না, আবার বন্ধও নয়। আর্থিক সমস্যার কারণে কার্যক্রমে ধীরগতি রয়েছে।” লাইসেন্স নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “লাইসেন্স নবায়নের আবেদন করা হয়েছে, বিষয়টি এখন পেন্ডিং রয়েছে।”

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, জেলার অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930