IMG-LOGO

শনিবার, ১৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতারমান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানমান্দায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্করহনপুর স্টেশন বাজারে ৩ টি দোকানে চুরিরাসিক প্রশাসকের সাথে বিডি ক্লিন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে মাঠের ধান কেটে ঘরে তুলে দিলেনকৃষকদল নেতা এমপি ফজলে হুদাদুর্গাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, জড়িতদের গ্রেপ্তারের দাবি এলাকা বাসিরশিক্ষকদের রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া যাবে না- এমপি মোস্তাফিজুর রহমানদুই সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামি রাব্বি ও সোহেল গ্রেপ্তারনিয়ামতপুরে ১২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তারচাঁদপুরের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় ইয়াবা সহ স্বামী স্ত্রী গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতার

তানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে এসএসসি পরীক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি ও মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি এসএম মাসুদ পারভেজ। এঘটনায় ওই পরিক্ষার্থীর মা বাদি হয়ে গত বৃহস্পতিবার (১৪ম) থানায় ৯জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। আসামীরা হলেন, আরাফাত হোসেন(১৯), তার বাড়ি কামারগাঁ ইউপির মালশিরা গ্রামে, সে বাবু ইসলামের পুত্র, হিমেল ইসলাম (২৮),সে মালশিরা গ্রামের হেরাজ উদ্দিনের ছেলে, জুয়েল ইসলাম(২৭) সে মাড়িয়া গ্রামের জিয়ার উদ্দিনের পুত্র, মালশিরা গ্রামে সবুজ ইসলাম (১৭) সে রহিম মিস্ত্রির ছেলে, একই গ্রামের নাইম(২৫) সে মোজামের ছেলে, ফয়সাল(২৬) সে আজহার আলীর পুত্র, বাবু আজাদ (২৭), তানোর পৌর এলাকার কাশিমবাজারের (২৪), আমশো গ্রামের রিদয়(২০)।

তবে মামলার তিনদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এজহারভুক্ত বা অজ্ঞাতনামা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যার কারনে মামলার বাদীসহ ভিকটিম চরমভাবে হতাশ হয়ে পড়েছেন। কিন্তু আসামীদের গ্রেফতারের জন্য সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে পুলিশের দাবি।

তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এজহারভুক্ত সহ অজ্ঞাতনামা আসদমীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। আসামীরা কেউ নিজ বাড়ি বা এলাকায় নেই। সবাই আত্মগোপনে চলে গেছে। আমি নিজে অভিযান পরিচালনার জন্য বা আসামীদের আটকের জন্য কাশিম বাজারে অবস্থান করছি। যে ভাবেই হোক আসামীরা ছাড় পাবেনা। পুলিশ তাদের আটক করেই ছাড়বে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ম) তানোর পৌর এলাকার কাশিম বাজারে অবস্থিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষা দিয়ে বের হন ওই পরিক্ষার্থী। বের হয়ে ভ্যানে উঠে বাড়িতে যাওয়ার জন্য। এসময় বখাটেরা ওই পরিক্ষার্থীর হিজাব, বোরখা টেনে গাড়ি থেকে নামিয়ে পেটায়। স্থানীয় ও পরিক্ষার্থীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। কাশিম বাজার থেকে ওই পরিক্ষার্থী অভিভাবকদের নিয়ে থানায় এসে এজহার দায়ের করেন।

এছাড়াও ওই পরিক্ষার্থীকে মারপিটের ঘটনায় অভিযোগ দায়ের করার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সাক্ষাতকার দিয়ে দোষীদের দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবি করেন।

স্থানীয়রা জানান, তরুন সমাজ আজ বিপদগামী হয়ে পড়েছে। একজন পরিক্ষার্থী তাদের কাছ থেকে রেহাই পাচ্ছে না। তার হিজাব ও বোরখা প্রকাশ্যে খুলে ফেলছে। এর চেয়ে ঘৃণিত ঘটনা আর কি হতে পারে। প্রায় সময় ছাত্রীরা এধরনের ঘটনার স্বীকার হচ্ছে। কেউ চোখ লজ্জার ভয়ে চেপে যাচ্ছে। আর কেউ প্রতিবাদ করলে পরবর্তী তে নানা ভাবে হয়রানির স্বীকার হচ্ছে। আবার সমাজেও নানা কথা শুনতে হয় ভুক্তভোগীদেরকে। আগামীর ভবিষ্যৎ তরুণ প্রজন্ম। কিন্তু মাদক ও ডিজিটাল ফাঁদে পড়ে নৈরাজ্যের পথে তরুন সমাজ। শুধু এখানেই শেষ না বালিকা স্কুল ও কোচিং সেন্টারের আশপাশে তরুণ বখাটেরা নিয়োমিত শিক্ষার্থীদের হয়রানি করছে। এসব বিষয়ে পুলিশ প্রশাসন কে কঠোর হতে হবে। যারাই এধরণের ঘটনার সাথে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় এনে চরম শাস্তি দিতে হবে। নইলে সমাজে শান্তি শৃঙ্খলা আসবে না। এঘটনায় তালন্দ বাজার, কাশিমবাজার ও চৌবাড়িয়া বাজারে দফায় দফায় মারপিট হয়েছে। সুতরাং কোনভাবেই যেন অপরাধীরা ছাড় না পায়। যে ভাবেই হোক গ্রেফতার করে দৃষ্টান্ত মুলুক শাস্তি দিতে হবে। তাহলে হয়তো এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। আর কোনভাবেই ছাড় পেলে ভিকটিমের পড়ালেখা করা কষ্টকর হয়ে পড়বে।

ওই পরিক্ষার্থী জানান, আমি পরিক্ষা দিয়ে বের হবার পর বাড়িতে যাওয়ার জন্য ভ্যানে উঠি। এসময় আসামীরা আমার হিজাব বোরখা টেনে হিঁচড়ে নামিয়ে বাশের লাঠি দিয়ে পেটায়। আমি কোন রকমে তাদের হাত থেকে উদ্ধার হয়ে থানায় আসি। আমার সাথে প্রকাশ্যে দিবালোকে যে ঘটনা ঘটিয়েছে তাদের চরম শাস্তি দাবি করছি।

এদিকে গত (১২ মে) মঙ্গলবার তালন্দ এএম উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা দিয়ে বের হলে এক পরিক্ষার্থীকে উত্যক্ত করে তরুণ বখাটেরা। এঘটনায় ওই পরিক্ষার্থীর ফুফাতো ভাই বাধা দিলে মারপিট করে বখাটেরা। এঘটনার জের ধরে পরদিন বুধবার সকালের দিকে চৌবাড়িয়া বাজারে সবুজের হার্ডওয়ারের দোকানে থাকা রনিকে মারপিট করে। এঘটনায় কুজিশহর গ্রামের শাকিল বাদি হয়ে জুয়েল হোসেন (২৮), হিমেলসহ ছয় জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১৫ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ঘটনার পুনরাবৃত্তি হতনা বলে মনে করছেন বাদী। যার কারনে গত বৃহস্পতিবার পরিক্ষার্থীকে পিটিয়ে শ্লীলতাহানি ঘটায় বখাটে তরুণরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930