IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> ব্রিজ আছে রাস্তা নেই

ব্রিজ আছে রাস্তা নেই

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে পাড়ইল ইউনিয়নের বনগাঁ চান্দইল খালের ওপড় ব্রিজ আছে কিন্তু দুপাশে কোনো সড়ক নেই। সড়কবিহীন ব্রিজটি অকেজো হয়ে পড়ে আছে।

সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে অনর্থক সরকারি টাকা অপচয়ের অভিযোগ উঠেছে। শুধুমাত্র একটি গ্রামের শ্বশানে যাওয়ার জন্যই খালের উপর নির্মিত হয়েছে এই ব্রীজ।

বুধবার ৩ ফেব্রæয়ারী বিকেলে সরেজমিন জানা গেছে, উপজেলার পাড়ইল ইউনিয়নের বনগাঁ চান্দইল গ্রামের দক্ষিন পাশে সিংড়া জামাইপাড়া খালে ৩২ ফুট দৈর্ঘ্য ব্রিজ নির্মাণ হয়। গাংগোর-বাঘরাইল রাস্তার বনগাঁ চান্দইল গ্রামের দক্ষিন পূর্ব দিকে যাওয়ার পথে রাস্তার পাশেই চোখে পড়বে এই সংযোগ সড়ক বিহীন ব্রিজটি। ব্রিজটির মূল অংশের কাজ শেষ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পরিকল্পনা ছিল না দুই পাশের সংযোগ গাইড অংশের কাজ শেষ করার। সম্প্রতি অত্র ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা নিজ অর্থায়নে বনগাঁ চন্দইল হতে সিংড়া যাওয়ার গ্রাম্য সড়ক হতে ব্রীজ পর্যন্ত প্রায় ৪শ ফিট দৈর্ঘ্য ৮ফিট প্রস্থ সংযোগ সড়ক নির্মানের জন্য জায়গা ক্রয় করে, এবং তাতে সরকারী অর্থায়নে মাটি ভরাটের কাজ চলছে।

নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন সেতু-কালভার্ট নির্মাণ কর্মসূচির ২০১৮-১৯ অর্থ বছরের কাজ ২০১৯-২০ অর্থ বছরে ২৪ লাখ ৪৮ হাজার ৭শ ৪৬ টাকা ব্যয়ে উপজেলার পাড়ইল ইউনিয়নের সিংড়া জামাইপাড়া খালের উপর ৩২ ফিট দীর্ঘ একটি আরসিসি সেতু নির্মাণ করা হয়। এই সেতু নির্মাণের দায়িত্বে ছিল মেসার্স তোহতোবা এন্টারপ্রাইজ।

প্রায় সাড়ে ২৪ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করলেও দুপাশে কোন সংযোগ সড়ক না থাকায় তা কোনো কাজে আসছে না। এতে আশপাশের বিভিন্ন গ্রামের জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে ব্রীজের দুপাশে সংযোগ সড়ক তৈরী করতে সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ব্রিজের দিয়ে বনগাঁ চন্দইল, সিংড়া অপর অংশে নাচোল উপজেলার ভালুকুড়ি, পিরপুর গ্রামসহ কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে প্রতিনিয়ত। বর্ষার সময় এখানকার মানুষের একমাত্র উপায় বাঁশের তৈরী আঁড়। বছরের পর বছর এই গ্রামের মানুষকে অপেক্ষা করতে হয়েছে এই একটি ব্রিজের জন্য।

ব্রীজের এই সংযোগ সড়ক না থাকার কারণে কয়েকটি গ্রামের মানুষ এই ব্রিজটি ব্যবহার করতে পারছেন না। এতে প্রতিদিনই চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে কয়েকটি গ্রামের শত শত মানুষের।

এদিকে কৃষক তাদের উৎপাদিত পণ্য পরিবহনের ক্ষেত্রে অনেক পথপাড়ি দিয়ে তবেই গ্রামসহ বিভিন্ন বাজারে নিয়ে যেতে পারছেন অথচ এই ব্রিজটি ব্যবহারের উপযোগী হলে বনগাঁ চান্দইল, সিংড়া অপর অংশে ভালুকুড়ি, পিরপুর গ্রামের মানুষের যোগাযোগ সহজ হতো।

নাচোল উপজেলার ভালুকুড়ি পিরপুর গ্রামের সুতরা মুর্মুর ছেলে মহন, মৃত লেদু বাসকির ছেলে বেশম বাসকিসহ আরও অনেকেই জানান, আমরা এই কয়েকটি গ্রামের মানুষ খুবই অবহেলিত। আমাদের গ্রামে নেই উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা। এই পথ দিয়ে আমাদের গ্রামের কিছু ছেলে মেয়ে বনগাঁ চান্দইল এনজিও স্কুলে যায়। এছাড়া সিংড়া গ্রামের মানুষ মারা গেলে শুধুমাত্র লাশ শ্বশানে নেওয়ার জন্য এই খাল পার হতে হয়। সিংড়া গ্রামের লোকেরা অনেক কষ্টে স্থানীয় চেয়ারম্যানকে অনুরোধ করে এই স্থানে একটি ব্রিজের অনুমোদন নিয়ে এসেছে। কিন্তু ব্রিজটির মূল অংশের কাজ শেষ হলেও দুই পাশের সংযোগ গাইডলাইনের কাজ এখনো পর্যন্ত না হওয়ায় আমরা এই ব্রিজটি ব্যবহার করতে পারছি না। এতে আমাদের যে চরম দুর্ভোগের মধ্যে চলাচল করতে হচ্ছে।

পাড়ইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মইনুল ইসলাম বলেন, ব্রীজের কোন রাস্তা ছিল না। আমাদের ইউনিয়ন চেয়ারম্যান নিজ অর্থ ব্যয় করে ব্রীজের এক অংশে রাস্তা নির্মান করে দিচ্ছেন।

পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা বলেন, ঐখানের কয়েক গ্রামের মানুষ অনেক কষ্টে খাল পার হতো। আমি চেষ্টা করে এই ব্রীজ নির্মান করাই। কিন্তু ব্রীজে কোন সংযোগ সড়ক না থাকায় আমি নিজের অর্থ ব্যয় করে রাস্তার জন্য জায়গা ক্রয় করে দেই। সরকারী প্রকল্পের মাধ্যমে বর্তমানে ঐ জায়গায় মাটি ভরাটের কাজ চলছে।

নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, প্রায় সাড়ে ২৪ লাখ টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে ওই স্থানে ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছে। খালে ঐপারে সিংড়া গ্রামের শ্বশান রয়েছে। শ্বশানে যাওয়ার জন্য ব্রীজটির খুব প্রয়োজন ছিল। তাই ব্রীজটি নির্মান করা হয়েছে এবং জনগণের স্বার্থে নতুন রাস্তা নির্মানে মাটি ভরাটের কাজ চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930