IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
Home >> নগর-গ্রাম >> সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন

সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : সময় টিভির রংপুর ব্যুরো প্রধান বিশেষ প্রতিবেদক রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং লালমনিরহাটের ভোরের পাতা পত্রিকার সাংবাদিক আসাদুল ইসলাম সবুজকে লাঞ্ছিত করার প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

রোববার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাটিভির সাংবাদিক ইলিয়াস বসুনিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- হাতীবান্ধা প্রেসক্লাবে সম্পাদক নুরুল হক, হাতীবান্ধা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএফএস) লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়াও ভোরের পাতা পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি আসাদুল ইসলাম সবুজকে ভূয়া ডাক্তার কর্তৃক লাঞ্ছিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দোষীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন উপস্থিত সাংবাদিকরা।

এসময় মোহনা টিভির সাংবাদিক শারুখ সুমন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, রিপোর্টাস ক্লাব সভাপতি আলতাফ হোসেন সুমন, সম্পাদক ইউনুস আলী, ভোরের কাগজের সাংবাদিক স্বপন দে,সকালের সময়ের আসাদ হোসেন রিফাত, ভোরের দর্পনের আব্দুর রহিম, আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক কাজী শাহ আলম, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার মিজানুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31