ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের করোনা প্রতিরোধ কর্মসূচী অংশ হিসেবে উপজেলার বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ এর নেতৃত্বে নজিপুর পুরাতন হাট ও বাজার, বাসষ্ট্যান্ড গোল চত্বর, ঠুকনিপাড়া মোড়সহ বিভিন্ন জায়গায় মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এসময় থানার এসআই জিল্লুর রহমান, বিজন কুমার, আশরাফুল ইসলাম, আবু সাঈদসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news