IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রী
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে ‘গল্পে গল্পে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ’ শীর্ষক সভা

ঝালকাঠিতে ‘গল্পে গল্পে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ’ শীর্ষক সভা

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে “গল্পে গল্পে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজাপুর থানা মুক্ত দিবস উপলক্ষে রাজাপুর প্রেসক্লাব দুপুর ২ টায় রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে স্কুলের সবুজ চত্বরে এ আয়োজন করে।

ভিন্নধর্মী এ আয়োজনে রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা খানম।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, রাজাপুরের প্রবীণ সাংবাদিক আঃ বারেক ফরাজি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইনকিলাব প্রতিনিধি এনামুল হোসেন খান, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি খলিলুর রহমান, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান রানা, সদস্য বুলবুল আহমেদ, কঞ্চন কান্তি চক্রবর্তী, রুপালীদেশ ঝালকাঠি জেলা প্রতিনিধি নাইম হাসান ইমনসহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ।

এসময় সভাপতির বক্তব্যে মনিরুজ্জামান খান বলেন, মুক্তিযুদ্ধের স্থানীয় সঠিক ইতিহাস আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমরা রাজাপুর প্রেসক্লাব এই ভিন্নধর্মী আয়োজন করেছি। আমরা আগামী থেকে প্রতিবছর এই আয়োজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চালিয়ে যাবো।

প্রধান অতিথির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষিকা মাহমুদা খানম বলেন, আমার স্কুলের বাচ্চাদের নিয়ে এমন সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য রাজাপুর প্রেসক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই প্রতিবছর আমার স্কুলে এই আয়োজন হোক। আমি স্কুলের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করব।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক আবু সায়েম আকন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31