IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনামহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থী
Home >> প্রবাস >> টপ নিউজ >> করোনায় টানা রেকর্ড সংক্রমণ দেখছে বিশ্ব

করোনায় টানা রেকর্ড সংক্রমণ দেখছে বিশ্ব

ধূমকেতু নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয়ার দশ মাস পর টানা রেকর্ড সংক্রমণ দেখছে বিশ্ব। গত একদিনে বিশ্বের পৌনে ৬ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। থামছে না প্রাণহানিও। আগের দিনের ন্যায় গত একদিনেও সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৯৩ হাজার ছাড়িয়ে গেছে। 

বিশ্বখ্যাত জরিপ সংsস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬১৬ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ২৭৪ জনে। নতুন করে ৭ হাজার ৪৯০ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৯৩ হাজার ২১৭ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৩২ লাখ ৪৩ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ২ লাখ ৫৭ হাজার ৩৫২ জন রোগী। 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ১৬ হাজার ২৯৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২  লাখ ৩৫ হাজার ১৫৯ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৩৬ হাজার ১৬৬ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১২১ হাজার ৬৮১ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৫ লাখ ১৯ হাজার ৫২৮ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ৫৬২ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী প্রায় ১৬ লাখ মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৬৫৬ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে প্রায় ১৩ লাখ ৩২ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৬ হাজার ৫৬৫ জনের।  

ছয়ে থাকা থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লাখ ৬৫ হাজার ছুঁতে চলেছে। প্রাণহানি ঘটেছে ৩৫ হাজার ৮৭৮ জনের। 

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যেও। প্রতি নয় দিনে সেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

গ্রিসে শুক্রবার থেকে লকডাউন জারি করা হয়েছে। বাড়ানো হয়েছে সমাজিক নিরাপত্তার বিষয়গুলো। সংক্রমণ বাড়ছে জার্মানী এবং ইতালিতেও। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন। এর মধ্যে ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৯০৫ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930