IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> টেলিযোগাযোগ ব্যবস্থা মেরামতে লাগবে এক মাস

টেলিযোগাযোগ ব্যবস্থা মেরামতে লাগবে এক মাস

ধূমকেতু নিউজ ডেস্ক : টোঙ্গায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ধ্বংস হয়ে যাওয়া সমুদ্রের নিচের একটি তার মেরামত করতে কমপক্ষে চার সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কর্মকর্তারা। শনিবার সমুদ্রে বিধ্বংসী অগ্ন্যুৎপাত এবং সুনামির কারণে দেশের একমাত্র ডুবো সমুদ্রের তারের দুটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়। এর পরই পুরো বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশটি।

বুধবার নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “মার্কিন কেবল কোম্পানি সাবকম পরামর্শ দিয়েছে, “টোঙ্গার তারের সংযোগ মেরামত করতে কমপক্ষে চার সপ্তাহ সময় লাগবে।”

এদিকে শুধু বিশ্বের সঙ্গেই নয়, দেশটির অভ্যন্তরীণ টেলি যোগাযোগ ব্যবস্থাও প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

কয়েকটি স্যাটেলাইট ফোনের মাধ্যমে কোনোরকমে যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে। তবে বুধবার টেলিকমিউনিকেশন ফার্ম ডিজিসেল টু-জি সংযোগ স্থাপন করবে বলে আশা করা যাচ্ছে।

টোঙ্গার সমুদ্রের তলদেশের তারের ক্ষতি এই প্রথম নয়। এর আগেও খারাপ আবহাওয়ার কারণে তারের অপ্রত্যাশিত ক্ষতি হয়েছে, যার ফলে দ্বীপরাষ্ট্রের এক লাখ বাসিন্দার জন্য মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

এবারের অগ্ন্যুৎপাতকে “অভূতপূর্ব বিপর্যয়” হিসাবে বর্ণনা করেছে টোঙ্গান সরকার। যার ফলে টোঙ্গার বিস্তীর্ণ অংশ ঘন ছাইয়ে ঢেকে গেছে। এ জন্য ত্রাণবিমানগুলি দেশটিতে নামতে পারছে না এবং প্রয়োজনীয় খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারছে না।

এখন ছাই পরিষ্কারে কাজ করছে উদ্ধারকারী দল এবং স্বেচ্ছাসেবকরা। দেশটির প্রধান বিমানবন্দরের রানওয়ে আজ পরিষ্কার করা হবে বলে আশা করা হচ্ছে।

প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গা’র ‘হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা’আপাই’ আগ্নেয়গিরিতে শনিবার অগ্নিকাণ্ডের কারণে পাঁচ থেকে দশ মিটার উঁচু সুনামি ঢেউ তৈরি হয়েছিল। এই বিপর্যয়ে এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সুনামির কারণে দেশটির ১৬৯টি দ্বীপের ছোট দ্বীপগুলোতে ভয়াবহ ক্ষতি হয়েছে।

নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের তোলা ছবিতে দেখা গেছে ম্যাঙ্গো দ্বীপের একটি পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। পাশের আটাটা দ্বীপের অনেক ভবন ভেঙে গেছে। সেখানে আরও মৃত্যুর খবর পাওয়া যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31