IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়
Home >> প্রবাস >> ফ্রান্সে এবার চার্চের বাইরে ধর্মযাজকের বুকে গুলি

ফ্রান্সে এবার চার্চের বাইরে ধর্মযাজকের বুকে গুলি

ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্রান্সের লিওন শহরের একটি চার্চের বাইরে বন্দুকহামলার শিকার হয়েছেন এক ধর্মযাজক। শনিবার বিকেলে তার বুক বরাবর খুব কাছ থেকে দুইবার গুলি করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিকোলাস কাকাভেলাকি নাম ৫২ বছর বয়সী গ্রিক অর্থোডক্স ধর্মযাজককে শটগান দিয়ে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

গুলির পরপরই হামলাকারী পালিয়ে যায়। তবে লিওনের সরকারি কৌঁসুলী জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

কৌঁসুলী নিকোলাস জ্যকুয়েঁ বলেন, প্রাথমিক সাক্ষীদের বর্ণনার সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তবে, ওই ব্যক্তিকে আটকের সময় তার কাছে কোনও অস্ত্র পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি। এছাড়া, হামলার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি কোনও পক্ষ।

জ্যকুয়েঁ বলেন, এই পর্যায়ে কোনও ধারণা উড়িয়ে দেয়া যাচ্ছে না বা কোনও পক্ষ নেয়া হচ্ছে না।

লিওনের সরকারি কৌঁসুলীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রত্যক্ষদর্শী এবং টহলরত পুলিশরা গুলির আওয়াজ শুনতে পান। এরপর এক ব্যক্তিকে সেখান থেকে পালিয়ে যেতে দেখেন এবং চার্চের পেছনের দরজায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।

কৌঁসুলীরা জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে ফ্রান্সের ন্যাশনাল অ্যান্টি-টেরোরিস্ট প্রসিকিউশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

শনিবারের এ হামলার মাত্র দু’দিন আগেই গত বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরের একটি চার্চে তিনজনকে হত্যা করা হয়। এর আগে, চলতি মাসের শুরুর দিকে শিরশ্ছেদ করা হয় এক স্কুলশিক্ষকের। তিনি ক্লাসরুমে মহানবী (স)-এর বিতর্কিত ব্যঙ্গচিত্র দেখিয়েছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930