IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘মহানবীর ব্যঙ্গচিত্র নিয়ে মুসলমানদের অনুভূতি অনুধাবন করছি’

‘মহানবীর ব্যঙ্গচিত্র নিয়ে মুসলমানদের অনুভূতি অনুধাবন করছি’

ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার মুখে এবার দৃশ্যত সুর নরম করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি বলেছেন, মহানবী (সা.)-কে অবমাননা করে কার্টুন প্রকাশে মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে, সেটি তিনি বুঝতে পারছেন। সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের এমন মনোভাবের কথা জানান তিনি। আল জাজিরা-র আরবি সংস্করণে শনিবার সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ব্যঙ্গচিত্র প্রদর্শন করা ফ্রান্সের কোনও সরকারি প্রকল্প বা উদ্যোগ ছিল না। এটি ছিল একটি বেসরকারি স্বাধীন ও স্বতন্ত্র সংবাদপত্রের কাজ। পত্রিকাগুলো সরকারের অনুগত নয়। কার্টুন এঁকে রাসুল (সা.)-এর অবমাননা করায় মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে, তা আমি বুঝতে পারি। তাদের অনুভূতিকে আমি শ্রদ্ধা করি। তবে এই মুহূর্তে আমার ভূমিকা কী, সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে।’

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, এখন দুইটি জিনিস করতে হবে। শান্তি প্রচার করা এবং এই অধিকারগুলো রক্ষা করা। আমি সব সময় আমার দেশে কথা বলার, লেখার, চিন্তাভাবনা করার ও ছবি আঁকার স্বাধীনতা রক্ষা করবো। তবে মহানবী (সা.)-এর কার্টুন আঁকাকে সমর্থন করেন না বলেও দাবি করেন ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, তার সরকার এই ব্যঙ্গচিত্র আঁকাকে সমর্থন করবে না বলে জোর দিয়েছিল। তবে তার কথাগুলো বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় মানুষ মনে করেছে, তিনিও এসব কর্মকাণ্ড সমর্থন করেন।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, তিনি ‘উগ্রপন্থী ইসলাম’-এর বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করছেন যা সব মানুষ, বিশেষ করে মুসলমানদের জন্য হুমকি।

তিনি বলেন, ইসলামকে যারা বিকৃত করে তাদের আচরণেই মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আজ বিশ্বে এমন কিছু লোক আছে যারা ইসলামকে বিকৃত করে। তার ধর্মের নামে খুন করে, জবাই করে। কিছু চরমপন্থী ব্যক্তি ও সংগঠন ইসলামের নামে সহিংসতা তৈরি করছে। অবশ্যই এটি ইসলামের জন্য একটি সমস্যা। কেননা, মুসলিমরাই এর প্রধান শিকার। সন্ত্রাসবাদের শিকার ব্যক্তিদের ৮০ ভাগেরও বেশি মুসলিম। এটি আমাদের সবার জন্যই সমস্যা।

উল্লেখ্য, মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। ওই ঘটনার পর অন্তত ৫০টি মসজিদ ও মুসলিম অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার অঙ্গীকার করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। বিদ্যমান করোনা মহামারির সময়ে এই বয়কটের সুদূরপ্রসারী প্রভাব বিবেচনায় আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কট বন্ধের অনুরোধ জানায় প্যারিস। এ ইস্যুতে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের মধ্যেই আল জাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে দৃশ্যত কিছুটা নমনীয় হতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে।

এদিকে সন্ত্রাসীদের সঙ্গে ইসলামকে না মেলানোর আহ্বান জানিয়েছে সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওলাদ। শুক্রবার ফরাসি সম্প্রচারমাধ্যম এলসিআই টেলিভিশনের সঙ্গে আলাপকালে নিজের এমন অবস্থানের কথা জানান তিনি।

নিস শহরের একটি গির্জায় সাম্প্রতিক ছুরি হামলার নিন্দা জানান ওলাদ। তিনি বলেন, ‘এই ইসলামপন্থী সন্ত্রাসীরা দুই ধর্মের মধ্যে একটি যুদ্ধ লাগিয়ে দিতে চায়। এই সন্ত্রাসীদেরকে মুসলমানদের সঙ্গে গুলিয়ে ফেলে বিভ্রান্তি তৈরি করবেন না। এমন ভুল আমাদের একটি সংঘাতের দিকে নিয়ে যাবে; যার সঙ্গে আমরা জড়াতে চাই না।’ সূত্র: আল জাজিরা, ডেইলি সাবাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31