IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> ‘গত ২০ বছর যারা দেশ চালিয়েছে তারা বাদ’

‘গত ২০ বছর যারা দেশ চালিয়েছে তারা বাদ’

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ তার দেশে একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন।

তবে তিনি বলেছেন, সাবেক আফগান সরকারের কোনো কর্মকর্তাকে সম্ভাব্য অংশগ্রহণমূলক সরকারে স্থান দেয়া হবে না।

জবিহউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা আওয়া এ খবর জানিয়েছে। তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, তালেবান সরকারকে অংশগ্রহণমূলক করার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ যে দাবি তুলেছে তার অর্থ যদি এই হয় যে, বিগত ২০ বছর যারা দেশ চালিয়েছে তাদেরকে সরকারে নিতে হবে তাহলে আমরা বলব, আফগান জনগণ এ দাবি মেনে নেবে না।

বুধবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক ও ব্যাপকভিত্তিক সরকার গঠন করতে তালেবানের প্রতি আহ্বান জানানো হয়। জবিহউল্লাহ মুজাহিদ দৃশ্যত নিরাপত্তা পরিষদের ওই আহ্বানের জবাবে একথা জানালেন।

২০০১ সালে ইঙ্গো-মার্কিন আগ্রাসনে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের পতন হয়। এরপর থেকে গত ২০ বছর মার্কিন সমর্থিত আফগান রাজনীতিবিদরা দেশ চালিয়েছেন।

এদিকে ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। কিন্তু তাদের সে প্রতিশ্রুতি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তালেবান অবশ্য বলেছে, তাদের সরকারে আফগানিস্তানের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে।

কিন্তু সমালোচকরা বলছেন, সব জাতিগোষ্ঠীর এসব প্রতিনিধির সবাই তালেবান সদস্য। ফলে সরকারে ভিন্নমত উপস্থাপনের কোনো সুযোগ রাখা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31