IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্দুল্লাহিয়ানের ফোন সংলাপ

আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্দুল্লাহিয়ানের ফোন সংলাপ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

টেলিফোনালাপে আব্দুল্লাহিয়ান আরব আমিরাতের সঙ্গে ইরানের সম্পর্ককে ‘ইতিবাচক ও অগ্রসরমান’ বর্ণনা করে বলেছেন, এ সম্পর্ককে আরো এগিয়ে নিতে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে সাক্ষাৎ ও যোগাযোগের একটি ভালো সংস্কৃতি গড়ে উঠেছে।

তিনি ইয়েমেন সংকট প্রসঙ্গে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, “আমরা বিশ্বাস করি যুদ্ধ ও সংঘাত ইয়েমেন যুদ্ধে জড়িত কোনো পক্ষের কিংবা মধ্যপ্রাচ্যের স্বার্থ রক্ষা করবে না।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বরং আরব দেশগুলোতে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতিকে এ অঞ্চলের সবগুলো দেশের জন্য হুমকি বলে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘সংকট সৃষ্টিকারী উপাদানগুলো’ যাতে এ অঞ্চলে পা রাখতে না পারে সেজন্য সবার চেষ্টা চালানো উচিত।

২০২০ সালে ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দিয়ে এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী পর্যন্ত আবু ধাবি সফর করে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন সংলাপে আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরাত অত্যন্ত আন্তরিক। তিনি বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেন প্রসঙ্গে বলেন, “আমরা ইয়েমেন যুদ্ধে জড়িত সবগুলো পক্ষকে জাতিসংঘের মধ্যস্থতায় একটি রাজনৈতিক সমাধানে যেতে উৎসাহিত করার চেষ্টা করছি।”

২০১৫ সালের ২৬ মার্চ থেকে দরিদ্র পীড়িত ইয়েমেনের ওপর ভয়াবহ সামরিক আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত আরব সামরিক জোট। সংযুক্ত আরব আমিরাত হচ্ছে এই সৌদি জোটের সবচেয়ে সক্রিয় এবং আগ্রাসী সমর্থক। সৌদি জোটের ভয়াবহ আগ্রাসনে নিরুপায় হয়ে ইয়েমেনের সামরিক বাহিনী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ওপর কয়েক দফা দূর নিয়ন্ত্রিত আকাশ হামলা চালিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31