IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আঞ্চলিক সমস্যা বাড়বে : রায়িসি

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আঞ্চলিক সমস্যা বাড়বে : রায়িসি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ফলে মধ্যপ্রাচ্যের সমস্যা বাড়বে বলে আরব দেশগুলোকে হুঁশিয়ার করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি।

তিনি বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে কিছু আরব দেশ শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ব্যর্থতার প্রমাণই দেয় নি বরং মধ্যপ্রাচ্যের ও কিছু আরব দেশের জন্য সমস্যা দ্বিগুণ করেছে।

ইরানে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাম আল-জাওয়াভির পরিচয়পত্র গ্রহণের পর গতকাল (মঙ্গলবার) এক বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের প্রচণ্ড বিরোধিতা ও প্রতিবাদ উপেক্ষা করে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যে সমস্ত দেশ সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের জানা উচিত- তাদের এই বিশ্বাসঘাতকতামূলক কর্মকাণ্ড প্রত্যাখ্যাত হয়েছে এবং সবাই এর নিন্দা জানিয়েছে।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, ফিলিস্তিনের সমস্ত গ্রুপের মধ্যে ঐক্য ও সংহতি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিজয় অর্জনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর মাধ্যমে পবিত্র আল-কুদস মুক্ত করার স্বাভাবিক লক্ষ্য অর্জিত হবে এবং এই প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।

প্রেসিডেন্ট রায়িসি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ ও আল-কুদসের মুক্তির ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান হচ্ছে সত্যিকারের সমর্থক।

ইরানে নিযুক্ত ফিলিস্তিনের নতুন রাষ্ট্রদূত সালাম আল-জাওয়াভি প্রেসিডেন্ট রায়িসির কাছে তার পরিচয়পত্র পেশ করে বলেন, ইরানের ইসলামী বিপ্লব নিশ্চিতভাবে আরব এবং মুসলিম দেশগুলোর জন্য একটি বড় বিজয়।

তিনি বলেন, যে সমস্ত আরব ও মুসলিম দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য ব্যস্ত হয়ে পড়েছে তারা প্রকৃতপক্ষে ফিলিস্তিনি জাতির ব্যাপারে সব সময় নিষ্ক্রিয় ছিল এবং জাতিসংঘসহ সব ক্ষেত্রে তারা ফিলিস্তিনিদের অধিকার উপেক্ষা করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31