IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> বারবার পরাজিত আমেরিকা আলোচনায় শর্ত আরোপ করতে পারে না : সাঈদ

বারবার পরাজিত আমেরিকা আলোচনায় শর্ত আরোপ করতে পারে না : সাঈদ

ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকা ইরানকে পরাজিত করার প্রচেষ্টায় বারবার ব্যর্থ হয়েছে; কাজেই ইরানের সঙ্গে আলোচনায় পূর্বশর্ত নির্ধারণের অধিকার আমেরিকার নেই। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাঈদ জালিলি এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।

তিনি রাজধানী তেহরানে এক ছাত্র সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, আমেরিকা ইরানের অর্থনীতি ও সামরিক খাতের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করেছে। কিন্তু তাতে ব্যর্থ হওয়ার পর এখন ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা শুরু করেছে।

তিনি ইরানের জন্য আমেরিকার পক্ষ থেকে পূর্বশর্ত নির্ধারণের বিষয়টিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি বাহিনীর আলোচনার প্রস্তাবের সঙ্গে তুলনা করেন।

জালিলি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর জার্মানির নাৎসি বাহিনী আলোচনার প্রস্তাব দিয়েছিল যা ছিল সম্পূর্ণ হাস্যকর।

ইরানের বিরুদ্ধে অপপ্রচারের উদাহরণ দিতে গিয়ে সাবেক পরমাণু আলোচক জালিলি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণা দিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। অথচ সেই নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় ইরান এখন প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে। এ অবস্থায় আমেরিকার চাপ প্রয়োগে ইরান ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ভিয়েনা আলোচনায় অংশ নিয়েছে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে তার প্রতি ভ্রুক্ষেপ না করার জন্য তিনি ইরান সরকারের প্রতি আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31