IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> প্রবাস >> অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান

অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে বসবাসরত ইরানি নাগরিকদের যেকোনো অস্বাভাবিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে কিয়েভের ইরান দূতাবাস।

শনিবার ওই দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হলেও ইরানি নাগরিকদেরকে এখনই ইউক্রেন ত্যাগ করতে বলা হয়নি।

ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়া সীমান্তে সম্ভাব্য সংঘাতের কথা বিবেচনা করে ইউক্রেনে বসবাসরত অনেক ইরানি নাগরিক দেশটি ত্যাগ করার প্রশ্নে দূতাবাসের মতামত জানতে চেয়েছিলেন। তাদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে।

ইরান দূতাবাসের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানি নাগরিকরা যেন পরবর্তী নির্দেশনা পাওয়ার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরান দূতাবাস ইরানি নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং এই মূলনীতির ভিত্তিতে সঠিক সময়ে তাদের করণীয় ঠিক করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে, ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছে তার নেই। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ উত্তেজনা সৃষ্টিকারী যেকোনো খবরকে ভিত্তিহীন ও মিথ্যা বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, রাশিয়া বিশ্বের কারো জন্য কোনো হুমকি সৃষ্টি করছে না।তবে রাশিয়ার হামলার ভয় দেখিয়ে পূর্ব ইউরোপে সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপারে তিনি পাশ্চাত্যকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, রাশিয়ার নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করা হলে কঠোর জবাব দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31