IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিতবাগমারায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেপ্তারশ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশনপোরশায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক দিবস পালনবাগমারায় মাইক্রোবাস, জিপগাড়ী ও কার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালনদেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহত
Home >> প্রবাস >> ‘ভিয়েনায় চুক্তির জন্য আমেরিকাকে আগে পদক্ষেপ নিতে হবে’

‘ভিয়েনায় চুক্তির জন্য আমেরিকাকে আগে পদক্ষেপ নিতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভিয়েনায় চলমান ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত আলোচনা থেকে একটি চূড়ান্ত চুক্তি বের করে আনতে হলে আমেরিকাকে আগে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে রাশিয়া।

ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও ইরানি প্রতিনিধিদলের প্রধান আলী বাকেরির বক্তব্য সমর্থন করে এ মন্তব্য করেছেন।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২০২১ সালের এপ্রিল মাস থেকে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ শুরু হয়। সম্প্রতি কয়েকদিন বিরতির পর গত ৮ ফেব্রুয়ারি এ সংলাপের অষ্টম দফা আলোচনা আবার শুরু হয়েছে।

এ পর্যন্ত ইরানের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে ভিয়েনা সংলাপে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর কালক্ষেপণ বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গড়িমসির কারণে ভিয়েনা সংলাপে চূড়ান্ত চুক্তি করা সম্ভব হচ্ছে না।

রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন তার প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি বুধবার এক টুইটার বার্তায় বলেছিলেন, কয়েক সপ্তাহের আলোচনা শেষে আমরা এখন যেকোনো সময়ের চেয়ে পাশ্চাত্যের সঙ্গে চুক্তির সবচেয়ে কাছাকাছি রয়েছি।তিনি বুধবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে আরো লিখেছেন, চুক্তির কাছাকাছি থাকলেও যতক্ষণ পর্যন্ত সব বিষয়ে ঐক্যমত্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে কোনো বিষয়েই ঐক্যমত্য হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930