IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইরানে ভারত দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ

ইরানে ভারত দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাবের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ইরানি ছাত্র-ছাত্রীরা।

বৃহস্পতিবার রাজধানী তেহরানে ভারত দূতাবাসের সামনে শত শত ছাত্র-ছাত্রী সমবেত হয়ে হিজাব বিরোধী তৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে শ্লোগান দিয়েছেন।

তারা এ ধরণের বিদ্বেষী আচরণ বন্ধের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় তাদের হাতে হিজাবের সমর্থনে লেখা বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বিরোধী তৎপরতার মোকাবেলায় সোচ্চার হতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

এর আগে গত বুধবার ভারতের হিজাব পরিহিতা ছাত্রীদের প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইরানের ছাত্র সংগঠনগুলো। এই বিবৃতিতে ভারতের কর্ণাটকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরিহিতা ছাত্রীদের প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদ জানানো হয়েছে। ইরানের সব বড় সংগঠন এই বিবৃতিতে সই করেছে।

ইরানি ছাত্র-ছাত্রীদের ঐ বিবৃতিতে আরও বলা হয়, ইরানি জনগণ যখন শয়তানি শক্তির বিরুদ্ধে বিজয়ের অর্থাৎ ইসলামী বিপ্লব বার্ষিকী উদযাপন করছে ঠিক সে সময় ভারতীয় মুসলিম বোনেরা তাদের ন্যূনতম অধিকারের জন্য সংগ্রাম চালাচ্ছেন।

এতে আরও বলা হয়, ভারতের এক মুসলিম ছাত্রী ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে যে প্রতিবাদ জানিয়েছেন তাতে গোটা বিশ্বের মুসলমানেরা সমর্থন দিচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31