IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী
Home >> প্রবাস >> স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেই সহযোগিতা চুক্তি সই

স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেই সহযোগিতা চুক্তি সই

ধূমকেতু নিউজ ডেস্ক : পূর্ব ইউক্রেনের রুশপন্থী অস্ত্রধারীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। তিনি আত্মবিশ্বাসী যে, রাশিয়ার জনগণ তার এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে।

ক্রেমলিন জানিয়েছে, জার্মানি ও ফ্রান্সের নেতাদের ফোন করে পুতিন তার এই সিদ্ধান্তের কথা জানান। পরে ডিক্রিতে সই করে তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে এ ভাষণ দেন। টেলিভিশন ভাষণের আগে দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের নেতাদের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তিতেই স্বাক্ষর করেন প্রেসিডেন্ট পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট এমন সময় এ পদক্ষেপ নিলেন যখন ইউক্রেনের সীমান্তে প্রায় দেড় লাখ রুশ সেনা মোতায়েন রয়েছে। মস্কো ইউক্রেনে আগ্রাসন চালানোর অভিযোগ অস্বীকার করলেও আমেরিকাসহ ন্যাটোভুক্ত দেশগুলো দাবি করছে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন দখল করার পরিকল্পনা হাতে নিয়েছেন।

ডিক্রিতে স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোনেৎস্ক অঞ্চলের নেতা ড্যানিস পুশিলিন ও লোগানস্ক অঞ্চলের নেতা লিওনি পাসচেনিক

এর আগে দোনেস্ক অঞ্চলের নেতা ড্যানিস পুশিলিন ও লোগানস্ক অঞ্চলের নেতা লিওনি পাসচেনিক সোমবারই তাদের নিয়ন্ত্রিত দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য রাশিয়ার প্রতি আবেদন জানিয়েছিলেন। গত সপ্তাহে রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমা এক বিল পাস করে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলকে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য পুতিনের প্রতি আহ্বান জানিয়েছিল।

দোনেৎস্ক ও লুহানস্কসহ রুশ বংশোদ্ভূত নাগরিকদের নিয়ে গঠিত আরো কয়েকটি অঞ্চলকে নিয়ে বৃহত্তর দোনবাস অঞ্চল গঠিত। ২০১৪ সালে কথিত রঙিন বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্যপন্থি সরকার ইউক্রেনের ক্ষমতা গ্রহণ করলে দোনেস্ক ও লুহানস্ক একতরফাভাবে কিয়েভের নিয়ন্ত্রণ অস্বীকার করে স্বাধীনতা ঘোষণা করে।

প্রেসিডেন্ট পুতিন সোমবার রাতে প্রায় এক ঘণ্টার টেলিভিশন ভাষণে বলেন, সোভিয়েত শাসনামলে রাশিয়ার ঐতিহাসিক ভূমি ইউক্রেনকে দিয়ে দেয়া হয় যার কারণ এখনও অজানা।

ইউক্রেনকে বিদেশিরা চালাচ্ছে- অভিযোগ করে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সংবিধানে দেশটিতে বিদেশি সেনা উপস্থিতি নিষিদ্ধ থাকলেও বর্তমানে সেদেশে ন্যাটোর প্রশিক্ষণ শিবির রয়েছে যার অর্থ ইউক্রেনে বিদেশি সেনা উপস্থিতি রয়েছে।

ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির ফলে রাশিয়ার নিরাপত্তা আরো বেশি হুমকিগ্রস্ত হবে জানিয়ে পুতিন বলেন, ইউক্রেনে মার্কিন ক্ষেপণাস্ত্র স্থাপিত হলে রাশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ড ওই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31