IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> ট্রাম্প জিতলে দেশ ছাড়বেন যেসব তারকা

ট্রাম্প জিতলে দেশ ছাড়বেন যেসব তারকা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে অনেকেই দেশ ছাড়ার ঘোষণা দিয়েছেন। এ তালিকায় যেমন সাধারণ মানুষ রয়েছেন, পাশাপাশি রয়েছেন অনেক তারকাও।

রক তারকা ব্রুস স্প্রিংস্টিন, রিকি মার্টিন, টমি লিও, জন লিজেন্ড ও ক্রিসি টিজেনের মতো তারকা ঘোষণা দিয়েছেন, ট্রাম্প বিজয়ী হলে তারা যুক্তরাষ্ট্র ছেড়ে যাবেন। খবর ফক্স নিউজ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো চার বছরের মেয়াদকালে তার কড়া সমালোচক হিসেবে নিজেকে পরিচিত করেছেন ব্রুস স্প্রিংস্টিন। ৭১ বছর বয়সী এই রক তারকা সম্প্রতি অস্ট্রেলিয়ান প্রেসকে বলেছেন, ট্রাম্প পুনর্নির্বাচিত হলে তিনি অস্ট্রেলিয়া চলে যাবেন। তিনি একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফ ও ডেইলি মেইলকেও।

একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন হ্যাভিমেটাল ব্যান্ড মোটলি ক্রুয়ের ড্রামার টমি লিও। বিনোদন পত্রিকা দ্য বিগ ইস্যুকে দেয়া এক সাক্ষাৎকারে টমি লিও বলেন, ‘নির্বাচনের ফল ট্রাম্পের পক্ষে গেলে আমি আমার মাতৃভূমি গ্রিসে ফিরে যাবো। গ্রিসের কোনো এক দ্বীপে বাড়ি কিনে থাকবো।’

এদিকে লাতিন পপ তারকা রিকি মার্টিন বলেছেন, ‘আমি বাইডেনের সব সময়ের সমর্থক।’ ভ্যারাইটির দ্য বিগ টিকিট অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মতে, আমাদের হাতে থাকা একমাত্র বিকল্প বাইডেন। তিনি দারুণ।’

তার জীবনসঙ্গী শিল্পী জোয়ান ইয়োসেফ যুক্তরাষ্ট্র ছেড়ে যাবেন যদি ট্রাম্প বিজয়ী হন। তবে এখন নিজের এই অবস্থানে দৃঢ়ভাবে নেই রিকি মার্টিন। এছাড়া জন লিজেন্ড ও ক্রিসি টিজেন বিনোদন পত্রিকা কসমোপলিটনকে বলেন, ‘আমাদের পুরো পরিবারের জন্ম ও বেড়ে ওঠা এখানেই। ফলে এমন একটি সিদ্ধান্ত নেয়া আমাদের জন্য খুব কঠিন। কিন্তু এখানকার পরিস্থিতি এমনই। একজন নেতা যখন পুরো দেশ ও গণতন্ত্রকে ধ্বংসের কাজে মেতে ওঠেন, তখন এছাড়া আর কি করার থাকতে পারে, তা আমার জানা নেই।’

তিনি বলেছেন, ‘তারপরও যদি এমন কিছু ঘটে তা হলে আপনাকে এমন কোনো জায়গায় যাওয়ার কথা ভাবতে হবে, যেখানে প্রকৃত গণতন্ত্র আছে। আছে আইনের শাসন ও মানবাধিকার। যুক্তরাষ্ট্র যদি এমন কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেয়, তবে মানুষের এ ধরনের বিকল্পের কথা ভাবা উচিত।’

গত নির্বাচনের আগেও বহু তারকা ট্রাম্প বিজয়ী হলে যুক্তরাষ্ট্র ছাড়বেন বলে জানিয়েছিলেন। এ তালিকায় ছিলেন মাইলি সাইরাস, স্যামুয়েল এল জ্যাকসন, স্নুপ ডগ, লিনা ডানহাম, ব্রায়ান ক্র্যানস্টন, অ্যামি শুমার, র‌্যাভেন সায়মন, জর্জ লোপেজের মতো তারকারা। তবে এদের কেউই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ছেড়ে যাননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31