IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়
Home >> প্রবাস >> টপ নিউজ >> জয়ের পথে বাইডেন, অভিযোগ ট্রাম্পের

জয়ের পথে বাইডেন, অভিযোগ ট্রাম্পের

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগান ও উইসকনসিনে বিজয়ের পরে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন হোয়াই হাউসের পথে অনেকটা এগিয়ে আছেন।

কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনি তার প্রচার শিবিরও ভোট গণনা বন্ধে আইনের আশ্রয় নিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

জাতীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে বাইডেন বলেন, আমি এখনো জয়ের ঘোষণা দিচ্ছি না। কিন্তু ভোট গণনা শেষ হলেই, আমার মনে হচ্ছে, আমি বিজয়ী হবো।

এ সময়ে তার পাশে রানিংমেট কমলা হ্যারিস ছিলেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইসকনসিন ও মিশিগানের এগিয়ে থাকায় সব মিলিয়ে ২৬৪টি ইলেকটোরাল ভোট পেয়ে যান বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি।

নেভাদায়ও তিনি সামান্য এগিয়ে আছেন। সেখানকার ছয় ইলেকটোরাল ভোট পেলে বা জর্জিয়া কিংবা পেনসিলভেনিয়ায় তুমুল লড়াইয়ের পর বিজয়ী হলেও হোয়াইট হাউসের জন্য দরকার ২৭০ জাদুর সংখ্যায় পৌঁছে যাবেন তিনি।

তবে প্রতারণার অভিযোগ তুলে উত্তপ্ত কথার লড়াই শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু বাইডেন প্রশান্তির পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছেন। নেতৃত্বের মেরুকরণ ও মহামারীর আঘাতে গত চার বছরে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিভেদ তৈরি হয়েছে। বুধবার করোনায় আক্রান্তের সংখ্যাও ছিল লাখের কাছাকাছি।

বাইডেন বলেন, বিভিন্ন বিষয়ে বিরোধীদের দৃষ্টিভঙ্গি কতটা কঠিন ও গভীর, তা আমি জানি। এগিয়ে যেতে হলে বিরোধীদের সঙ্গে শত্রুর মতো আচরণ করা বন্ধ করতে হবে। আমরা পরস্পরের শত্রু না। আমাদের বিচ্ছিন্ন করে দিতে এমন যেকোনো কিছুর চেয়ে আমেরিকানরা অনেক বেশি শক্তিশালী।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হবেন, তা জনপ্রিয়তার ভোটে নির্ধারণ করা হয় না। বরং ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে হয়। অর্থাৎ যিনি ২৭০টি ইলেকটোরাল ভোট পাবেন, তিনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।

মিশিগানে বাইডেন জয়ী বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। সেখানে তিনি এক লাখ ২০ হাজার ভোটে এগিয়ে। এর আগে উইসকনসিনে নিজের বিজয় দাবি করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930