IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইউক্রেন ‘জীবাণু অস্ত্রের চিহ্ন’ সরিয়ে ফেলেছে : রাশিয়ার রাষ্ট্রদূত

ইউক্রেন ‘জীবাণু অস্ত্রের চিহ্ন’ সরিয়ে ফেলেছে : রাশিয়ার রাষ্ট্রদূত

ধূমকেতু নিউজ ডেস্ক : রুশ বাহিনী ইউক্রেনে ‘জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলার তথ্যপ্রমাণ’ পেয়েছে বলেই দাবি করেছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া।

শনিবার নিরাপত্তা পরিষদের এক বিশেষ বৈঠকে এমনটা দাবি করেন তিনি।

নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে ভাসিলি দাবি করেন, রুশ বাহিনী ইউক্রেনে কমপক্ষে ৩০টি গবেষণাগারের তথ্যপ্রমাণ পেয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অত্যন্ত বিপজ্জনক জীবাণু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল।

যদিও রাষ্ট্রদূত নেবেনজিয়া তার এ দাবির পক্ষে অবশ্য কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

তবে, জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংক্রান্ত প্রধান ইজুমি নাকামিৎসু বলেন, ইউক্রেনে কোনো জীবাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে জাতিসংঘ সচেতন নয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এক ভাষণে তার দেশে জীবাণু অস্ত্র তৈরি করছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে, তা জোর দিয়ে অস্বীকার করেছেন।

এদিকে, ইউক্রেনে অভিযানের ১৭তম দিনে আক্রমণের আওতা আরও বাড়াচ্ছে রাশিয়া। লুটস্ক, ইভানো-ফ্রাংকিভস্ক এবং দনিপ্রোর ওপর আক্রমণ শানিয়েছে রুশ বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে রুশ ভদকা, সামুদ্রিক খাদ্য এবং হীরা আমদানি নিষিদ্ধ করেছেন।

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ-সমর্থিত সৈন্যদের পাশাপাশি লড়াই করতে স্বেচ্ছাসেবী যোদ্ধা পাঠানোর পরিকল্পনাকে সমর্থন করেছেন।

ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি ‘মেটা’কে একটি উগ্রপন্থী সংস্থা হিসেবে ঘোষণা এবং রাশিয়ায় এর কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছে দেশটির প্রসিকিউটর জেনারেলের দপ্তর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31