IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির খসড়া প্রকাশ

ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির খসড়া প্রকাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছতে হলে রাশিয়ার কিছু দাবি ইউক্রেনকে মানতে হবে। সম্ভাব্য সেই শান্তি চুক্তির একটি খসড়া প্রকাশ করেছে রাশিয়া। সেখানে ইউক্রেনকে একটি ‘নিরপেক্ষ রাষ্ট্র’ হিসেবে দেখতে চেয়েছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন, যারা কখনোই ন্যাটোতে যোগ দিতে পারবে না।

বুধবার রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।

এ নিয়ে কিছু অগ্রগতি হয়েছে জানিয়ে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেয়া রাশিয়ার শীর্ষ আলোচক ভ্লাদিমির মেদিনস্কি বলেন, কিয়েভ একটি নিরাপেক্ষ রাষ্ট্র হওয়ার ধারণা নিয়ে দোলাচলের মধ্যে রয়েছে।

বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ‘অস্ট্রিয়া ও সুইডেনের মতো নিরপেক্ষ আদলের একটি দেশ হওয়ার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। তবে (তারা বলছে) তাদের নিজস্ব সেনা ও নৌ বাহিনী থাকবে।’

এ প্রেক্ষপটে ইউক্রেনের ওই সামরিক বাহিনীর আকৃতির বিষয়টিও আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।

কার্যত মস্কো চায় ইউক্রেন যেনো আনুষ্ঠানিকভাবে একটি নিরপেক্ষ দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, যারা কখনোই ন্যাটোতে যোগ দেবে না।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। অন্য দাবিগুলোর সঙ্গে ইউক্রেনকে অসামরিকীকরণ করতেই এ আক্রমণ চালানো হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়।

ভ্লাদিমির মেদিনস্কি বলেন, মস্কো চায় কিয়েভ যেনো ক্রিমিয়াকে রাশিয়ার একটি অংশ হিসেবে স্বীকৃতি দেয়। সেইসঙ্গে দোনেতস্ক ও লুহানস্ককে গণপ্রজাতন্ত্রী (স্বাধীন) ডিপিআর ও এলপিআর হিসেবে ঘোষণা করে।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখলের কিছুদিন পরই ওই অঞ্চলদুটির নিয়ন্ত্রণ রুশপন্থী বিদ্রোহীদের হাতে চলে যায়। আরও যে বিষয়গুলো নিয়ে রাশিয়া উদ্বেগ প্রকাশ করেছে, সেগুলোর মধ্যে রয়েছে- ইউক্রেনকে নাৎসী মতাদর্শ মুক্ত করা এবং দেশটিতে থাকা রুশ ভাষাভাষীদের অধিকার নিশ্চিত করা।

দুই পক্ষের মধ্যে আলোচনা কতোদূর এগোলো, সে প্রসঙ্গে মেদিনস্কি বলেন, ‘বেশ কয়েকটি ইস্যুতে কিছুটা অগ্রগতি দেখা গেছে। তবে সব ইস্যুতে নয়।’

ইউক্রেনের নিরপেক্ষতা নিয়ে বলতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটাকে একটি ‘আপোষ’ হিসেবে দেখা যেতে পারে।

১৯৫৫ সালে অস্ট্রিয়া নিজেদের ‘নিরপেক্ষ’ দেশ হিসেবে ঘোষণা করে। এর মানে হলো- দেশটি কোনো সামরিক জোটে যোগ দিতে পারবে না এবং দেশটির মাটিতে কোনো সেনা ঘাঁটিও স্থাপন করা যাবে না।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। একইসঙ্গে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন ৩০ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান করছে রুশ বাহিনীর ৪০ মাইল দীর্ঘ একটি বহর। তারা যে কোনো সময় শহরটিতে হামলা চালাতে পারে।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31