IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> প্রবাস >> নেহরু মিউজিয়ামের নাম বদলে প্রধানমন্ত্রী সংগ্রহালয় করলেন মোদী

নেহরু মিউজিয়ামের নাম বদলে প্রধানমন্ত্রী সংগ্রহালয় করলেন মোদী

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের ইতিহাস থেকে গাঁধী-নেহরু পরিবারের নাম মুছে দেওয়ার প্রয়াসে আরও এক ধাপ এগোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নয়াদিল্লির তিন মূর্তি ভবনের নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি (এনএমএমএল) নাম বদলে হচ্ছে ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’, দেশের ১৪ জন প্রধানমন্ত্রীর অবদানকে স্বীকৃতি দিতে গড়ে তোলা ওই স্মৃতিসৌধের উদ্বোধন করবেন মোদী।

প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডলে বুধবার মোদী লিখেছেন, ‘আগামিকাল, ১৪ এপ্রিল বেলা ১১টায় প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করা হবে। সেখানে আমাদের প্রত্যেক প্রধানমন্ত্রীর অবদান প্রদর্শিত হবে। ভারতের ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্‌যাপন উপলক্ষ্যেই এই কর্মসূচি। আমি সকলকে জাদুঘরটি দেখার অনুরোধ জানাচ্ছি।’

লোকসভা ভোটের আগে সব প্রধানমন্ত্রীর অবদানকে যথাযথ গুরুত্ব দেওয়ার লক্ষ্যে একটি সংগ্রহশালা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। গত স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে তিনি জানান, ওই সংগ্রহশালায় স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব প্রধানমন্ত্রীর জীবন ও কাজের নানা দিক আমজনতার কাছে তুলে ধরা হবে। স্বাধীনতার ৭৫তম বছরের সূচনালগ্নে এক বছর ব্যাপী ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এক সূচনাপর্বে জানা যায়, মোদী সরকারের ‘নজর’ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর স্মৃতিবিজড়িত তিন মূর্তি ভবনের দিকে!

মৃত্যুর আগে ষোলো বছর দিল্লির তিন মূর্তি ভবনে কাটিয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরু। তাঁর মৃত্যুর পরে তাঁর বাসভবন তিন মূর্তি ভবন সংরক্ষণের ভার হাতে নেয় তৎকালীন কেন্দ্রীয় সরকার। পরে নেহরু গবেষণার কেন্দ্র হয়ে ওঠে তা। মোদী সরকারের এই পদক্ষেপে আপত্তি তুলেছিল কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দল। তাদের অভিযোগ, নেহরুকে ইতিহাস থেকে মুছে দিতে চাইছেন মোদী।

প্রসঙ্গত, লোকসভা ভোটের পরেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনেই স্বশাসিত সংস্থা নেহরু সংগ্রহশালার পরিচালন সমিতি থেকে বিরোধী দল কংগ্রেসের সব প্রতিনিধিকে ছেঁটে ফেলেছিল মোদী সরকার। অমিত শাহ, রাজনাথ সিংহ এমনকি, মোদীর জীবনীকার লেখক কিশোর মাকওয়ানাকেও ঠাঁই দেওয়া হয় সমিতিতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31