IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Home >> প্রবাস >> বিশেষ নিউজ >> ট্রাম্পের মতো ‘কপালপোড়া’ যুক্তরাষ্ট্রের ১০ প্রেসিডেন্ট

ট্রাম্পের মতো ‘কপালপোড়া’ যুক্তরাষ্ট্রের ১০ প্রেসিডেন্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৯ প্রেসিডেন্টকে কপালপোড়া বলা হতো এতদিন। এবার তাদের তালিকায় যুক্ত হলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এই ১০ জনের কেউ-ই দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেননি। অথচ মার্কিন রাজনীতির দীর্ঘদিনের রীতি হচ্ছে– একই ব্যক্তি পর পর দুবার প্রেসিডেন্ট হবেন। কিন্তু ১০ জনকে প্রথম মেয়াদের পরই ছুড়ে ফেলে দেয় যুক্তরাষ্ট্রের জনগণ। তাদের মধ্যে নিজেকে সবচেয়ে বেশি ভাগ্যবিড়ম্বনার শিকার ভাবতে পারেন ডোনাল্ড ট্রাম্প। কারণ গত প্রায় তিন দশকের মধ্যে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যার এমন তিক্ত অভিজ্ঞতার স্বাদ নিতে হলো।

এ পর্যন্ত ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার নির্বাচন করে যারা হেরে গেছেন-

জর্জ বুশ

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট জর্জ সিনিয়র বুশ ১৯৯২ সালে ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী নেতা বিল ক্লিনটনের কাছে হেরে যান। নির্বাচনের ফল ঘোষণার পর এ পরাজয় স্বীকারও করে নেন বুশ। তখন তিনি বলেছিলেন– জনগণ তাদের রায় দিয়েছে, আমি মেনে নিয়েছি।’ ২০১৮ সালে বুশ মারা যান।

জিমি কার্টার

১৯৮০ সালে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট জিমি কার্টারকে পরাজিত করে তাক লাগিয়ে দেন রিপাবলিকান প্রার্থী রোনাল্ড রিগ্যান। ওই সময়টায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ছিল চরমে। কার্টারের মতো অভিজ্ঞকে বাদ দিয়ে সাবেক অভিনেতা রিগ্যানকে নেতা হিসেবে বেছে নেন মার্কিনিরা।

জেরাল্ড ফোর্ড

জেরাল্ড ফোর্ড ছিলেন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট, যিনি সরাসরি ইলেকটোরাল ভোটে নির্বাচিত হননি। ওয়াটার গেট কেলেঙ্কারিতে জড়িয়ে রিচার্ড নিক্সন পদত্যাগ করলে ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হন ফোর্ড। এর পর ১৯৭৬ সালের নির্বাচনে ফোর্ডকে হারিয়ে ডেমোক্র্যাটিক পার্টির জিমি কার্টার প্রেসিডেন্ট হন। পরে তিনিও পুনর্নির্বাচিত হতে পারেননি।

হারবার্ট হুভার

দ্বিতীয় দফায় পরাজিত প্রেসিডেন্টদের তালিকায় রয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট হারবার্ট হুভার। ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রে চলছিল অর্থনৈতিক মন্দা (গ্রেট ডিপ্রেসন)। অর্থনীতি পুনরুদ্ধারে সফল হতে পারেননি হুভার। ১৯৩২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হুভারকে সহজেই হারিয়ে প্রেসিডেন্ট হন ডেমোক্র্যাটিক পার্টির তারকা প্রার্থী ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

উইলিয়াম ট্যাফট

১৯১২ সালের নির্বাচনে হেরে গিয়েছিলেন আগের নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী উইলিয়াম হাওয়ার্ড ট্যাফট। এ নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে অংশ নিয়েছিলেন থিয়োডর রুজভেল্ট। ফলে ভোট ভাগ হয়ে যায় ট্যাফট ও রুজভেল্টের মধ্যে। এতে সহজেই জিতে যান আরেক প্রার্থী উড্রো উইলসন।

গ্রোভার ক্লিভল্যান্ড ও বেঞ্জামিন হ্যারিসন

ডেমোক্র্যাটিক পার্টির স্টিফেন গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৮৮ সালে পুনর্নির্বাচনের দৌড়ে হেরে গিয়েছিলেন রিপাবলিকান পার্টির বেঞ্জামিন হ্যারিসনের কাছে। তবে পরের নির্বাচনে ক্লিভল্যান্ড আবারও জয়লাভ করেন। সেবার তিনি হ্যারিসনকে হারান।

মার্টিন ভ্যান বিউরেন
১৮৪০ সালে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির মার্টিন ভ্যান বিউরেনকে হারিয়ে ক্ষমতায় আসেন উইগ পার্টির প্রার্থী উইলিয়াম হেনরি হ্যারিসন। সেই নির্বাচন বিশাল জয় পেয়েছিলেন হেনরি হ্যারিসন। তিনি ইলেকটোরাল ভোট পেয়েছিলেন ২৪০টি। আর ভ্যান বিউরেন পেয়েছিলেন ৬০টি।

জনকুইন্সি অ্যাডামস

অ্যাডামস পরিবারের আরও একজন জনকুইন্সি অ্যাডামস দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। ১৮৪২ সালের নির্বাচনে অ্যান্ডু জ্যাকসন পপুলার ভোট বেশি পেয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার মতো যথেষ্ট ইলেকটোরাল ভোট পাননি। ফলে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ জনকুইন্সি অ্যাডামসকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। কিন্তু এর চার বছর পর খুব সহজেই অ্যাডামসকে হারিয়ে দেন জ্যাকসন।

জন অ্যাডামস

জন অ্যাডামস ছিলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে পারেননি। তিনি দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট। ফেডারেলিস্ট পার্টির প্রার্থী জন অ্যাডামকে হারিয়ে দেন থমাস জেফারসন। জেফারসন ছিলেন রিপাবলিকান-ডেমোক্র্যাট প্রার্থী।

সূত্র: ডয়েচে ভেলে ও নিউইয়র্ক পোস্টের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031