IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তা
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে 

যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে 

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার ঊর্ধ্বমুখী তাণ্ডবে প্রাণহানির মিছিল দীর্ঘ হয়েই চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে আরও প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। থামেনি সংক্রমণের হার। গতি একদিনে সেখানে ৪৪ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বেঁচে ফিরেছেন অর্ধেকের বেশি রোগী। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা।

 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা হানা দিয়েছে ৪৩ হাজার ৮২৯ জন মানুষের দেহে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৮ লাখ ৪১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে প্রাণ ঝরেছে ৯৭৪ জনের। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১ লাখ ১৮০ হাজার ১৭৪ জনে ঠেকেছে। 

 

অন্যদিকে, গত একদিনে সুস্থতা লাভ করেছেন ২০ হাজার ৬৬২ জন। যেখানে পুনরুদ্ধার হওয়ার সংখ্যা ৩১ লাখ ৪৮ হাজারের অধিক। 

 

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৬ লাখ ৬৫ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ১৩৪ জনের। 

 

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। যেখানে প্রাণহানি ঘটেছে ১১ হাজার ৭২২ জনের।

 

ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে ৫ লাখ ৯৭ হাজার। ইতোমধ্যে সেখানে ১০ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে করোনায়। 

 

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ সাড়ে ৬০ হাজারের কাছাকাছি। এর মধ্যে ৩২ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে। 

 

জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৫২ হাজার। মৃত্যু হয়েছে সেখানে ৫ হাজার ৯২ জন মানুষের। 

 

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ প্রায় ২০ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৮৩ জন। 

 

নিউ জার্সিতে করোনার শিকার প্রায় ১ লাখ ৯৫ হাজার। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৪৭ জনের। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।

 

এছাড়া, অ্যারিজোনা, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031