IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> জম্মু-কাশ্মীরের ৩৩ নেতার বিদেশ সফরে নিষেধাজ্ঞা

জম্মু-কাশ্মীরের ৩৩ নেতার বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরের ৩৩ নেতার বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে সাবেক এমএলএ ও ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা আলতাফ আহমেদ ওয়ানিকে।

তিনি এদিন দুবাই সফরের উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দরে গেলে সেখান থেকে তাকে ফিরিয়ে দিয়ে বলা হয় আগামী বছরের মার্চ মাস পর্যন্ত তিনি দেশের বাইরে যেতে পারবেন না। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত বছর ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকে কাশ্মীর উপত্যকার রাজনীতিকদের গতিবিধির ওপর কঠোর নজরদারি চলছে।

সে সময় ন্যাশনাল কনফারেন্স, পিডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৭ নেতার একটি তালিকা তৈরি করে প্রশাসন। প্রথমে তিন মাসের জন্য তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে ওই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।

সম্প্রতি ওই তালিকা থেকে কয়েকজনের নাম বাদ দেয়া হয়। এ মুহূর্তে নিষেধাজ্ঞার তালিকায় ৩৩ জনের নাম রয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় ন্যাশনাল কনফারেন্স, পিডিপি এবং জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্সের নেতাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

সাবেক বিধায়ক ও ন্যাশনাল কনফারেন্স নেতা আলতাফ আহমেদ ওয়ানি পরিবারের সদস্যদের সঙ্গে দুবাইতে যাচ্ছিলেন। দিল্লি বিমানবন্দরে সঙ্গে থাকা জিনিসপত্র চেক করাও হয়ে গিয়েছিল।

কিন্তু ইমিগ্রেশন কাউন্টার থেকে আচমকাই তাকে বিমানবন্দরের একটি ঘরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বলা হয়, তার পাসপোর্ট নিয়ে কিছু সমস্যা রয়েছে।

টানা ৩ ঘণ্টা ওই ঘরে আটকে রাখার পর জানানো হয়, তিনি দেশের বাইরে পা রাখতে পারবেন না।

তাকে কেন আটকানো হচ্ছে, ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে জানতে চেয়েও সদুত্তর পাননি বলে জম্মু-কাশ্মীরের সাবেক বিধায়ক ও ন্যাশনাল কনফারেন্স নেতা আলতাফ আহমেদ ওয়ানি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31