IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> ওবামার লেখা বইয়ের বিশ্বরেকর্ড

ওবামার লেখা বইয়ের বিশ্বরেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : হোয়াইটে হাউসে থাকার সময়ের স্মৃতি নিয়ে বইট লিখেছেন সাবেক ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট বারাক ওবামা। নাম দিয়েছেন ‘আ প্রমিজড ল্যান্ড’। মার্কিন ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাওয়ার মাত্র দুই সপ্তাহ পর ১৭ নভেম্বর বইটি প্রকাশ পায়। প্রকাশক পেঙ্গুইন র‌্যানডম হাউসি বইটির প্রথম সংস্করণ ৩৪ লাখ কপি ছাপিয়েছে। এর মধ্যে প্রথম দিনই বিক্রি হয়ে গেছে প্রায় ৯ লাখ কপি। বহু পাঠক আগেই বইটির অর্ডার দিয়ে রেখেছিলেন। প্রকাশনা প্রতিষ্ঠানটি বলছে, এ পর্যন্ত যতগুলো বই বাজারে এসেছে, প্রথম দিনে বিক্রির দিক থেকে সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘আ প্রমিজড ল্যান্ড’।

ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের লেখা ‘মাই লাইফ’ প্রকাশের দিন ৪ লাখ কপি বিক্রি হয়। আর আরেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ‘ডিসিশন পয়েন্ট’ প্রকাশের দিন ২ লাখ ২০ হাজার কপি বিক্রি হয়। এই দুটি বই এ পর্যন্ত যথাক্রমে ৩৫ লাখ ৪০ লাখ কপি বিক্রি হয়েছে। ওবামার লেখা এই বইটি আরও বেশি বিক্রি হবে বলে আশা করছে প্রকাশনী সংস্থা। পেঙ্গুইন বলছে, তারা ‘আ প্রমিজ ল্যান্ড’ বিক্রির পরিসংখ্যান দেখে অবাক।

যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে তিনটি বই লেখেন। এগুলো হলো ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’, ‘দ্য অডাসিটি অব হোপ’ ও শিশুদের জন্য লেখা বই ‘অব দ্য আই সিং’। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও স্মৃতিকথা প্রকাশ করেন, যা পাঁচ মাসের মধ্যে ১ কোটির বেশি কপি বিক্রি হয়।

ডেমোক্র্যাট নেতা বারাক ওবামা ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। ওবামা ছিলেন ব্যাপক জনপ্রিয়। হোয়াইট হাউসে থাকতে তিনি যা বলতে পারেননি এই বইয়ে তা প্রকাশ করেছেন।

সদ্য প্রকাশিত বই প্রসঙ্গে ওবামা টুইট করেন, ‘একটি বই লিখে শেষ করার মতো অনুভূতির সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না। আমি এটি করতে পেরে গর্বিত।’’

প্রকাশনী সংস্থা পেঙ্গুইন র‌্যানডম হাউস বলছে, ৭৬৮ পাতার ওই স্মৃতিকথা ২৫টি ভাষায় প্রকাশ করা হবে।

বইটিতে ওবামা বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট, স্বাস্থ্যসেবা সংস্কার আইন, ২০১১ সালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার ঘটনা উল্লেখ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31