IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অনুমোদনে বাধা দেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার মামলা করেছেন ভোটাররা।

এছাড়া নির্বাচনের ফলাফল উল্টে দিতে ট্রাম্পের করা মামলাগুলোও একের পর এক খারিজ হয়ে যাচ্ছে। খবর সিএনএনের।

মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল অনুমোদনে বারবার বাধা দেয়ায় ওয়াশিংটন ডিসির ফেডারেল জেলা আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়। শুক্রবার মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরের তিনজন কৃষ্ণাঙ্গ ভোটার মামলাটি করেন।

মামলায় বলা হয়- ট্রাম্প ও তার সহযোগীরা মূলত কৃষ্ণাঙ্গ অধ্যুষিত শহরগুলোকে টার্গেট করে ভোটে জালিয়াতির মিথ্যা অভিযোগ করছেন। ওয়েইন কাউন্টির ভোটারদের বঞ্চিত করার অপচেষ্টা করা হচ্ছে।

এছাড়া আইনপ্রণেতাদের চাপ দেয়া থেকে ট্রাম্পকে বিরত রাখতে মিশিগান ওয়েলফেয়ার রাইটস অর্গানাইজেশন এবং দ্য এনএএসিপি লিগ্যাল ডিফেন্স ফান্ড আদালতকে আদেশ দেয়ার অনুরোধ জানিয়েছে।

মিশিগানে বাইডেনের জয়ের পর থেকেই ভোট পুনর্গণনার জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প।

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে ট্রাম্প সমর্থকরা কয়েকটি অঙ্গরাজ্যে মামলার ঝড় তোলেন। তবে উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় বেশির ভাগ জায়গায় মামলা খারিজ হয়ে গেছে।

সর্বশেষ গুরুত্বপূর্ণ নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়াতেও হেরে গেছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা। ভোট কারচুপির কোনো প্রমাণ না পাওয়ায় শনিবার আদালত সেগুলো খারিজ করে দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31