IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘ট্রাম্পের উচিত গলফ খেলা বন্ধ করে হার মেনে নেয়া’

‘ট্রাম্পের উচিত গলফ খেলা বন্ধ করে হার মেনে নেয়া’

ধূমকেতু নিউজ ডেস্ক : স্ত্রী, মেয়ে ও জামাতার পর এবার ডোনাল্ড ট্রাম্পকে পরাজয় মেনে নেয়ার পরামর্শ দিয়েছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতারাও। ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হারের ফল পাল্টে দেয়ার চেষ্টা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা।

তাদের মধ্যে একজন মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হোগান। তিনি সিএনএনকে বলেছেন, নির্বাচনের ফল উল্টে দিতে ট্রাম্প শিবিরের ধারাবাহিক চেষ্টায় ‘মনে হওয়া শুরু হয়েছে যে আমরা একটি ব্যানানা রিপাবলিক’।

‘ট্রাম্পের উচিত গলফ খেলা বন্ধ করা এবং হার মেনে নেয়া,’ টুইটারে দেয়া এক পোস্টে এমনটিই বলেছেন এ রিপাবলিকান গভর্নর।

এদিকে নিউজার্সির সাবেক গভর্নর ট্রাম্প ঘনিষ্ঠ ক্রিস ক্রিস্টিও ট্রাম্পকে একই পরামর্শ দিয়েছেন। তিনি ভোটে কারচুপির অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া প্রেসিডেন্টের আইনি দলকে ‘জাতীয় লজ্জা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ক্রিস ক্রিস্টি এবিসি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যদি খোলাখুলি বলি তা হলে ট্রাম্পের আইনজীবীরা যা করছেন তা একদম জাতীয় পর্যায়ের বিব্রতকর কার্যকলাপ।

‘কোর্টরুমের বাইরে সারাক্ষণ নির্বাচনে জালিয়াতির কথা বলে যাচ্ছে ট্রাম্পের দল। কিন্তু কোর্টরুমের ভেতরে তারা জালিয়াতির যুক্তি দেখাচ্ছে না। আমি অনেক দিন ধরে প্রেসিডেন্টের সমর্থক। তাকে আমি দুবার ভোট দিয়েছি। কিন্তু যা ঘটেনি তবু অনবরত সেটিই ঘটেছে বলে যেতে পারি না আমরা।’

ক্রিস ক্রিস্টি বিশেষ করে ট্রাম্পের আইনজীবী সিডনি পাওয়েলের কড়া সমালোচনা করেছেন।

গত বৃহস্পতিবার পাওয়েল বলেছেন, ইলেক্ট্রনিক পদ্ধতির ভোটের মাধ্যমে লাখ লাখ ভোট বাইডেনের পক্ষে বদলে দেয়া হয়েছে। যার পক্ষে কোনো যুক্তি তিনি দেখাতে পারেননি। তিনি আরও বলেছেন, জো বাইডেন ‘কমিউনিস্টদের টাকায় জিতেছেন’।

মিশিগান থেকে নির্বাচিত হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য ফ্রেড উপটন বলেন, তার রাজ্যের ভোটাররা বাইডেনকে বেছে নিয়ে তাদের রায় জানিয়ে দিয়েছেন।

নর্থ ডাকোটার কেভিন ক্রেমার এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ‘ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর সময় পেরিয়ে যাচ্ছে’ বলে সতর্ক করেছেন।

প্রসঙ্গত, ৩ নভেম্বরের ভোটে ইলেকটোরাল ও পপুলার দুই ভোটেই জো বাইডেন ট্রাম্পকে হারিয়েছেন। জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন, আর ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট। এই ফল না মেনে বিক্ষোভ করছেন ট্রাম্প সমর্থকরা। তবে রিপাবলিকান থিংক ট্যাঙ্করা ট্রাম্পকে পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31